কয়েকদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। গত তিনবছর ধরে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিয়াসা রায়। শ্যামার চরিত্রে ইতি টেনে একটা ছোট বিরতি নিয়ে পাহাড়ে ঘুরতে চলে গিয়েছিলেন অভিনেত্রী। ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের দৃশ্য তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ধারাবাহিক শেষের পর নিজের অনুরাগীদের খুব শীঘ্রই পর্দায় নতুন রূপে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন।
এবার নতুন রূপে জি বাংলার পর্দাতেই ফিরছেন তিয়াসা রায়। নিজের পেজ থেকে ফেসবুক লাইভে এসে সেকথা নিজেই জানিয়েছেন পর্দার শ্যামা। ২৬’শে জানুয়ারি থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শো ‘রান্নাঘর’এর নতুন সঞ্চালিকা হিসেবেই দেখা যাবে তিয়াসাকে। তিনি নিজেই জানিয়েছেন, বিশেষ বিশেষ কিছু রান্নার রেসিপি নিয়ে হাজির থাকবেন জি বাংলার পর্দায়। নতুন রূপে ছোটপর্দায় ফিরে আসতে পেরে তার অনুরাগীদের পাশাপাশি তিনি নিজেও যে বেশ খুশি, তা তিনি তার হাবেভাবেই বুঝিয়ে দিয়েছেন।
তবে অনেকেই সুদীপার জায়গায় তিয়াসাকে সঞ্চালিকা হিসেবে মেনে নিতে পারছেন না, তবে বেশিরভাগই তাকে টেলিভিশনের পর্দায় ফিরে পেয়ে খুশি। ইতিমধ্যেই রান্নাঘরের সেই সমস্ত বিশেষ পর্বের শুটিং শুরু হয়ে গিয়েছে। আর এই শুটিংয়ের ফাঁকেই আবারও নতুন রিল ভিডিও বানিয়ে ফেললেন অভিনেত্রী, যা এই মুহূর্তে ভাইরাল তার অনুরাগীদের মাঝে।
এদিন শুটিংয়ের ফাঁকে একেবারে ট্র্যাডিশনাল লুকে গাঢ় নীল রঙের লং ড্রেস পরে, মানানসই দুল ও কপালে ছোট টিপে সেজেছিলেন অভিনেত্রী। হালকা করে বাঁধা ছিল চুল। হাতে ছিল ঘড়ি। একেবারে ঝকঝকে সাজে ‘দিদি নম্বর ১’এর সেটের সামনে ‘মিস্টার ইন্ডিয়া’র অন্যতম জনপ্রিয় হিট গান ‘হাওয়া হাওয়াই’তে রিল ভিডিও বানালেন তিনি। ভিডিওতে সবসময়ের মতো প্রাণবন্ত লাগছিল অভিনেত্রীকে। সম্প্রতি তার এই প্রাণবন্ত ইনস্টারিল সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে এই মুহূর্তে ভাইরাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…