Ditipriya Roy: হট প্যান্টে ‘হট’ পর্দার রানিমা, দেখেই চোখ কপালে

বর্তমানে দিতিপ্রিয়া রায় টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানের তরুণ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। ছোটপর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও, বর্তমানে তিনি বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও একাধিক কাজ করে ফেলেছেন। রাসমণি ধারাবাহিকে অভিনয় করার পরেই তার অভিনয় জীবনের মোড় ঘুরে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বড় বড় তারকারাও প্রশংসা করেছেন তার অভিনয়ের। সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক বোল্ড ছবির সূত্র ধরেই চর্চিত হচ্ছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন দিতিপ্রিয়া। প্রায়ই নিজের একাধিক ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করে নিয়ে নজর কাড়তে দেখা যায় তাকে। এবার কাজের ফাঁকেই মাকে নিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরতে। টাকির একটি বিলাসবহুল রিসর্টেই কাটাচ্ছেন সময়। তুলছেন ছবিও। সময় কাটাচ্ছেন ইচ্ছামতির বুকে। এই মুহূর্তে সেইসমস্ত ঝলক শেয়ার করে নিয়েই একাংশের ঘুম উড়িয়েছে পর্দার রানিমা।

কদিন ধরেই নিজের ছুটি কাটানোর ঝলক শেয়ার করে নিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। কখনো ইচ্ছামতির বুকে নৌকার উপর বসে, আবার কখনো সাজানো গোছানো বাগানের দোলনায় বসেই ছবি শেয়ার করেছেন তিনি। তবে সম্প্রতি তাকে একটি স্লিভলেস সি-গ্রিন টপ ও ব্লু ডেনিম হট প্যান্টে দেখা গিয়েছে। আর তার এই লুক দেখেই নেটনাগরিকদের একাংশের চোখ কপালে। অভিনেত্রী এই রূপ কাউকে অবাক করেছে, আবার কাউকে মনে করিয়ে দিয়েছে রঘুবীরের কথা। আবার কেউ পর্দার রানিমার এই পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই মুহূর্তে ছুটির মেজাজে দিতিপ্রিয়া। অন্য আর কোন কিছুতেই মন নেই তার।

উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের স্বাধীনতা সংগ্রামী বীনা দাসের বায়োপিক তৈরি করতে চলেছেন। শোনা গিয়েছে, আসন্ন সেই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। পাশাপাশি তার অভিনীত ওয়েব সিরিজ ‘রাজনীতি’ এই মুহূর্তে চর্চায় রয়েছে দর্শকমাঝে। এই সিরিজেও তার অভিনয় কম প্রশংসিত হয়নি। সবমিলিয়ে দিতিপ্রিয়া যে বর্তমানের অন্যতম সফল একজন অভিনেত্রী, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026