ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২০ দিনের মধ্যে সামলে নিন এই কাজ, না হলে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা

এমন কিছু সরকারি কাজ রয়েছে যেগুলো আপনি যদি সময় মতো নিষ্পত্তি না করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানার সম্মুখীন হতে হয় অনেক ক্ষেত্রে। এরকমই একটি কাজ হল আয়কর রিটার্ন ফাইল করা। এই কাজটি যদি আপনি কুড়ি দিনের মধ্যে না করেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হতে পারে সরকারের তরফ থেকে। যাদের আয় আয়কর স্ল্যাব এর থেকে বেশি তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দিতে হয় প্রতি বছর। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ৩১ জুলাই এর মধ্যে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

আয়কর রিটার্ন হলে এমন একটি নথি যা প্রত্যেক করদাতাকে আয়কর বিভাগের কাছে জমা দিতেই হয়। পূর্ববর্তী বছরে অর্জিত আয় ঘোষণা করার জন্য প্রতিবছর আপনাকে এই রিটার্ন জমা করতে হবে। প্রতি বছরে একবার আপনাকে আয়কর রিটার্ন দিতে হয়। আয়কর রিটার্নের ফর্ম ১৬ সাবমিট করে আপনাকে এই আয়কর রিটার্ন দাখিল করতে হয়। আপনার আয়কর রিটার্ন দক্ষতার সাথে এবং দ্রুত ফাইল করতে হয় আপনাকে। এই বছর এই নথি ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই। তবে শেষ তারিখে একটা সমস্যা রয়েছে। এই শেষ তারিখটা হল সোমবার। তার আগে দুদিন রবিবার এবং শনিবার হওয়ার কারণে অনেক জায়গায় কাজ বন্ধ থাকে। তাই সোমবার প্রচুর মানুষ আয়কর রিটার্ন দাখিল করবেন। এই কারণে আপনাকে আগেভাগেই এই কাজটা সেরে রাখা উচিত।

ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেক করদাতাকে আয়কর রিটার্ন সময় মত ফাইল করতে হবে। যদি আপনি সময়মতো এই রিটার্ন ফাইল না করেন তাহলে আপনাকে জরিমানা দিতে হয়। তবে যদি আপনি সময়মতো ফাইল করে নেন তাহলে আপনাকে অতিরিক্ত জরিমানা করা হয় না সরকারের পক্ষ থেকে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা মিস হয়ে গেলে ২৩৪ নম্বর ধারা অনুযায়ী আপনাকে আয়কর রিটার্ন ফাইল করতে হবে। তবে যদি ১৩৯ নম্বর ধারা অনুযায়ী আপনি আয় করে রিটার্ন ফাইল করেন তাহলে আপনার কাছ থেকে কোন অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ১৩৯ নম্বর ধারা অনুযায়ী যদি কেউ আয়কর রিটার্ন ফাইল করতে ব্যর্থ হয় তাহলে ২৩৪F ধারা অনুযায়ী তাকে পাঁচ হাজার টাকা লেট ফি দিতে হবে। যদি কারো আয় ৫ লক্ষ টাকার বেশি হয় তবে এই একই পরিস্থিতিতে এক হাজার টাকা জরিমানা করা হবে। আয়কর ওয়েবসাইট বলে, ১৩৯ নম্বর ধারা অনুযায়ী যদি আপনি আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে আপনাকে কোন ফাইন দিতে হয় না। তবে যদি, রিটার্ন ফাইল করতে দেরি হয়, তাহলে ১৩৯(৪) নম্বর ধারা অনুযায়ী বিলম্বিত রিটার্ন আপনি সাবমিট করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026