বিনোদন

Ditipriya Roy: বলিউডের স্টাইলে বোল্ড ফোটোশ্যুটে তাক লাগালেন দিতিপ্রিয়া! ভাইরাল ভিডিও

রানি মা-র খোলস ছেড়ে মাস দুয়েক আগেই বেরিয়ে এসেছেন দিতিপ্রিয়া রায়। ‘করুণাময়ী রাণী রাসমণি’তে রানি মার প্রয়াণ হলেও এখনই অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নেননি দিতিপ্রিয়া। বালিকা বয়স থেকে টানা ৪ বছর বয়সী রাণী রাসমণির চরিত্রে অভিনয় করে বাংলা টেলিভিশনের পর্দা কাঁপিয়েছেন। এবার বড় পর্দায় কাজ করেই চলেছেন। ইতিমধ্যে পরিচালক পাভেলের সাথে কাজ করা হয়ে গিয়েছে।

বর্তমানে একাধিক ছবির প্রজেক্টের কাজ করছেন তিনি। ভক্ত মহলের চাহিদা দেখে এই মুহূর্তে একের পর এক বিগ প্রজেক্টের ছবি প্রস্তাব নিয়ে পরিচালক প্রযোজকরা হাজির হচ্ছে রানীমার কাছে। বর্তমানে তিনি ‘আয় খুকু আয়’ ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে দেখা যাবে দিতিপ্রিয়ার কে। বাবা মেয়ে সুন্দর সম্পর্কের কথা বলবে বুম্বাদা-দিতিপ্রিয়া জুটি। পাশাপাশি ওয়েব দুনিয়াতে পা রেখেছেন দিতিপ্রিয়া। সদ্য হইচই এর নতুন ওয়েব সিরিজ ‘রুদ্রবীনার অভিশাপ’এ কাজ শেষ করেছেন।

এখন আর দিতিপ্রিয়া ছোট নেই। এই অভিনেত্রীর লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট, সবটাই চোখের পলকে বদলে গিয়েছে। এখন এই অভিনেত্রী নিজের স্টানিং ও বোল্ড বিউটি দিয়ে যে পুরুষ হৃদয়ে ঝড় তুলতে পারেন। ফটোশ্যুট হোক বা কোন নতুন ছবি প্রমোশন দিতিপ্রিয়ার প্রতিটি লুক দেখার মতো। নিত্যনতুন অবতারে ফ্রেমবন্দি হতে দেখা যায় আর সেই ছবি নিজের অনুগামীদের জন্য সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে থাকেন দিতিপ্রিয়া।

এরই মাঝে ফের নতুন ফটোশুটে ধরা দিলেন সুন্দরী। বলিউডের কায়দায় এবারে সকলকে তাক লাগালেন দিতিপ্রিয়া রায়। অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে
দেখা যাচ্ছে, গোলাপি স্লিভলেস গাউনের সঙ্গে লম্বা চুল ও ঝোলা দুলের গেটআপ। শ্যুটের এও ভিডিয়োতে দীপিকার ‘ ওম শান্তি ওম’ ছবির ‘ম্যায় আগর কহুঁ’ গান জুড়ে দিয়েছেন। এই সাজেই ফটোশুট করেছেন দিতিপ্রিয়া। আর অভিনেত্রীর
এই লুক মমন ছুঁয়েছে নেটিজ়েনদের। প্রশংসা ভেসে এসেছে কমেন্ট বক্সে। কেউ কেউ আবার দিতিপ্রিয়াকে ‘ক্রাশ’ বলে সম্বোধন করেছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026