বিনোদন

Arunita Kanjlal: নেই কোন লাজ-লজ্জা, লন্ডনের রাস্তায় ‘ঘুমার’ গানে বন্ধুদের সাথে নাচলেন অরুনিতা! ভাইরাল ভিডিও

চলতি বছরের আগস্ট মাসেই শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডেল সিজন ১২’। এই সিজনে সেরার শিরোপা পেয়েছিলেন পবনদীপ রাজন। রানার্স হয়েছিলেন অরুনিতা কাঞ্জিলাল। যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছিলেন সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশ। ইন্ডিয়ান আইডলের শেষেও এই চারজনকে প্রায়ই একসাথে অনুষ্ঠান করতে দেখা যায়। কয়েকদিন আগেই লাইভ পারফর্ম্যান্সের জন্য লন্ডন গিয়েছিলেন এই উঠতি গায়ক-গায়িকারা। সেখানেই ‘লন্ডন আই’কে ব্যাকগ্রাউন্ডে রেখে বলিউড খ্যাত ‘ঘুমার’ গানে নিজের বন্ধুদের সাথে নেচে রিল ভিডিও বানিয়ে তা শেয়ার করেছেন অরুনিতা, যা এই মুহূর্তে ভাইরাল গোটা নেটদুনিয়ায়।

বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী হিসেবে যোগদান করার পর থেকেই দুর্দান্ত গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন। বাংলার মানুষ তাকে প্রথম স্থানে দেখতে চেয়েছিলেন তবে শেষ পর্যন্ত তা হয়নি। তবে সেই নিয়ে তার কোনো অভিযোগ নেই। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও অ্যালবামে পবনদীপ রাজনের সাথে প্লেব্যাক করে ফেলেছেন তিনি। শুধুমাত্র দেশের মধ্যেই নয় বিদেশেও একাধিক লাইভ পারফরম্যান্সে অংশগ্রহণ করেছেন অরুনিতা।

উল্লেখ্য লন্ডনের ঐ অনুষ্ঠানে অরুনিতার পাশাপাশি উপস্থিত ছিলেন পবনদীপ রাজন, সাইলি কাম্বলে ও মহম্মদ দানিশও। সেখানে গিয়েই অরুনিতা লন্ডনের বিখ্যাত ‘লন্ডন আই’কে পিছনে রেখে একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। ভাইরাল হওয়া রিল ভিডিওতে বলিউড খ্যাত ছবি ‘পদ্মাবত’এর জনপ্রিয় গান ‘ঘুমার’এর তালে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে অরুনিতা কাঞ্জিলাল, সাইলি কাম্বলে ও রোহিত শ্যাম রাউতকে। ক্যামেরায় ছিলেন পবনদীপ রাজন। লন্ডনের রাস্তায় ইন্ডিয়ান আইডল খ্যাত এই প্রতিযোগীদের শেয়ার করা এই রিল ভিডিওটি নেটদুনিয়ায় নেটিজেনদের পাশাপাশি তাদের অনুরাগীদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026