ভাইরাল & ভিডিও

Viral: মাথায় ফুলের মালা, পরনে বেনারসি শাড়ি! বিয়ের পিঁড়িতে বসার আগে জিমে নববধূ, ভিডিও তুমুল ভাইরাল

বর্তমান যুগের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার কথা জানতে পারি যা হয়তো সচারচর আমরা আমাদের চারপাশে ঘটতে দেখি না। প্রতিদিন নেটদুনিয়ায় তেমনই একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে নেটিজেনদের মধ্যে, তবে তার মধ্যে খুব কম ভিডিওই থাকে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ যা দেখলে মানুষ দু’মিনিট দাঁড়িয়ে ভিডিওটি দেখবেন। সম্প্রতি তেমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হল গোটা নেটদুনিয়া।

বিয়ের কনে বিয়ের আসরেই মানানসই। তবে জিমে মানানসই কি! হোক বা না হোক এবার তেমনই এক দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বর্তমান যুগে নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে সকলেই সচেতন। নিজেদের ফিট এবং আকর্ষণীয় করে তুলতে সকলেই এখন উদ্যোগী হয়েছেন। বাহারি চাকচিক্যে মনোযোগী হয়েছে বর্তমান যুগ। তাহলে বিয়ের সাজে শাড়ি পড়েই জিমে যাবেন কনে! না গল্পকথা নয়, এমন ঘটনা ঘটিয়ে এক নববধূ সত্যিই চমকে দিয়েছেন সকলকে।

সম্প্রতি গোটা নেটদুনিয়ায় যে ভিডিওটি দেখে নেটিজেনরা হতবাক হয়েছেন, সেটিতে দেখা যাচ্ছে একেবারে বিয়ের সাজে শাড়ি পড়ে মাথায় ফুলের মালা জড়িয়ে বিয়ের কনে জিমে এসে রীতিমতো কসরত করছেন। তার পরনে ছিল আগুন রঙের শাড়ি ও লাল ব্লাউজ। তবে ভিডিওটি ভালো করে দেখলে দেখা যাবে মেয়েটি যখন জিমে কসরত করছিলেন তখন তার চারপাশে একটি ছেলে ক্যামেরা নিয়ে ঘুরছিল। এইদৃশ্য থেকেই স্পষ্ট ছেলেটি এই মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখছিল।

সম্ভবত বিয়ের আগেই বিয়ের সাজে স্পেশাল ফটোশুট সেড়েছেন মেয়েটি। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সমগ্র নেটদুনিয়ায়। ফিটনেস নিয়ে যে তিনি বেশ সচেতন তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এই ভিডিও দেখে বেশ মজাই পেয়েছেন নেটবাসীরা। ফিটনেস ফ্রিক এই মেয়েটির এমন পাগলামি দেখে অবাক হয়েছেন নেটিজেনদের একাংশ। এমন ভিডিও শেয়ার হলে তা নেটদুনিয়ায় ভাইরাল হতে বাধ্য।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026