বিনোদন

‘দিদি নম্বর ১’ মঞ্চে প্রসেনজিৎকে হুবহু করে তাক লাগালেন রুবেল দাস, মন জিতেছে দর্শকদেরও

চলতি মাসেই প্রয়াত হয়েছেন ‘দিদি নম্বর ১’এর সঞ্চালিকা রচনা ব্যানার্জীর বাবা। তারপর থেকে খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে তিনি সকলের সামনে গিয়ে হাসিমুখে অনুষ্ঠান সঞ্চালনা করতে পারবেন না। তার অনুপস্থিতিতেই বর্তমানে জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জী ও অভিনেতা সৌরভ দাস মিলিত ভাবে সঞ্চালনা করছেন এই রিয়্যালিটি শো।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর পিকনিক স্পেশাল এপিসোডে নিজের দাদা বৌদিকে নিয়ে উপস্থিত ছিলেন ছোটপর্দা খ্যাত অভিনেতা রুবেল দাস। বর্তমানে অভিনেতা জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ধারাবাহিকে সঙ্গীতের চরিত্রে দেখা মেলে তার। এই ধারাবাহিকে তার বিপরীতে নাম ভুমিকায় অভিনয় করতে দেখা যায় শ্বেতা ভট্টাচার্যকে। শুরু থেকেই টিআরপির দৌড়ে এই ধারাবাহিক ১-১০’এর মধ্যেই রয়েছে। ‘যমুনা ডাকি’ ধারাবাহিকের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।

সম্প্রতি নিজেদের প্রিয় ছোট পর্দার নায়ককে ‘দিদি নাম্বার ১’ দেখতে পেয়ে খুশি দর্শকরাও। এই শো চলাকালীন অভিনেতার বৌদি তার বিরুদ্ধে সকলের সামনে অভিযোগ জানান। তিনি বলেন, তার দেওর অর্থাৎ রুবেলকে বিয়ের কথা বললেই সে এরিয়ে গিয়ে বারবার একই উত্তর দেয়। সে নাকি বারবার বলে, বিয়ে করলে সে ৫০ বছর পরেই করবে। কারণ অভিনেতা বিয়েতে একেবারেই বিশ্বাসী নন।

কিন্তু বর্তমানে অভিনেতা বিয়ের ধারণাটায় ধীরে ধীরে বিশ্বাসী হয়ে উঠছেন। এমনকি তিনি এও জানিয়েছেন, ৫০ বছরের আগেই তিনি বিয়ে করবেন। তবে কথাটা তিনি মজার ছলেই বলেছেন তা বুঝতে বাকি ছিল না কারোরই। অভিনেতার এমন কথা শোনার পরেই ওখানে উপস্থিত সকলেই হেসে ফেলেছিলেন।

হয়তো অনেকেই জানেন রুবেল দাস একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো ডান্সারও। ‘ডান্স বাংলা ডান্স’এর হাত ধরেই টেলিভিশন জগতে আবির্ভাব হয়েছে এই অভিনেতার। এই ডান্স রিয়্যালিটি শোয়ের পরেই ধীরে ধীরে অভিনয় জগতে প্রবেশ করেন রুবেল। এই মুহুর্তে টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তিনি। তবে নাচের প্রতি ভালবাসাটা তার রয়ে গেছে এখনো। বিভিন্ন অনুষ্ঠানে, আওয়ার্ড ফাংশনে দেখা মেলে তার। মাঝে মাঝে ডান্স বাংলা ডান্সের মঞ্চেও দেখা যায় এই অভিনেতাকে।

তবে তিনি সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর পিকনিক স্পেশাল এপিসোডে এসে টলিউডের প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নকল করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ঐখানে উপস্থিত সকলকে। ‘চিরদিনই তুমি যে আমার’ গানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হুবহু নকল করলেন রুবেল। যা দেখে বেশ মজাই পেয়েছেন সকলে। তার এমন হাবভাব দেখে মজা পেয়েছেন দর্শকরাও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026