বিনোদন

পোষ্য পপকর্নের সাথে সময় কাটাচ্ছেন করোনা আক্রান্ত ‘রানী মা’ দিতিপ্রিয়া

এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। গত ২৪ ঘন্টায় গোটা ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি মানুষ। এই ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। এমনকি এই স্ট্রেনের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এখন গোটা দেশের সমস্ত স্তরের মানুষ এই করোনার বলি হচ্ছেন। বলিউড থেকে শুরু করে টলিউড, কেউ এই ভাইরাসের করাল ছায়া থেকে বাঁচতে পারেনি। একাধিক টলিউড অভিনেতা অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তবে সম্প্রতি জানা গিয়েছে বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় চরিত্র “রানীমা” অর্থাৎ দিতিপ্রিয়া রায় করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গিয়েছে, রানী রাসমণি বাংলা সিরিয়াল রাণীমার চরিত্র করা দিতিপ্রিয়া রায় করোনা আক্রান্ত হয়েছেন। তার পাশাপাশি তার বাবা-মা প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত। বাবার উপসর্গহীন হলেও মা এবং মেয়ের উপসর্গ দেখা গেছে। সবার পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তারা তিন জনেই হোম আইসোলেশনে আছেন। দিতিপ্রিয়া এবং তার মায়ের একটু শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে। রানী মা এখন তার পোষ্য পপকর্নকে নিয়ে সময় অতিবাহিত করছেন। এছাড়াও তিনি বই পড়ছেন বলে জানিয়েছেন তিনি। বাড়ির মাসি খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। তিনিও হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে। অভিনেত্রী জানিয়েছেন, “ভালো আছি, সেরে উঠছে, একটুখানি দুর্বল থাকলেও দ্রুত কাজে ফিরবো।”

দিতিপ্রিয়া করোনা আক্রান্ত হয়ে সোশ্যাল মিডিয়াতে কোনরকম পোস্ট করেননি। আসলে রাজ্যের এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে তিনি তার ফ্যানেদের উদ্বেগ বাড়াতে চাননি। তবে তিনি সাবধান করে বলেছেন যে যারা তার সংস্পর্শে শেষ কয়েক দিনে এসেছিল তারা যাতে খুব শীঘ্রই টেস্ট করিয়ে নেয় এবং আপাতত এখন হোম আইসোলেশনে থাকে। এছাড়াও তিনি সকলকে কোভিড প্রটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যাতে সবাই মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026