একুশে বাংলা বিধানসভা নির্বাচনের শেষপর্ব এসে উপস্থিত হয়েছে। আজ চলছে শেষ দফা অর্থাৎ অষ্টম দফার ভোটগ্রহণ পর্ব। আজকে ৪ জেলার ৩৫ আসনে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে বীরভূমের ১১ টি আসন, মালদহের ৬ টি আসন, মুর্শিদাবাদের ১১ টি আসন ও কলকাতার ৭ টি আসন আছে। কলকাতার কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার হয়েছেন বিজেপি তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তী। আসলে বিজেপিতে যোগদান করার পর মিঠুন চক্রবর্তী তাঁর বোনের বাড়ির ঠিকানায় কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের ভোট। তিনি আজ সকালেই নিরাপত্তা বাহিনীর সাথে গিয়ে শুভক্ষণ বিয়েবাড়িতে ভোট দেন। বুথ নাম্বার ছিল ২৪৭।
ভোট দেওয়ার পর মহাগুরু জানিয়েছেন যে, “এত শান্তিপূর্ণ ভোট গ্রহণের আগে কখনো হয়নি। নিরাপত্তা কর্মীদের আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।” এছাড়াও তিনি জনসাধারণের উদ্দেশে বলেছেন, “সকলে ভোট দিন। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার।” প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ থাকলেও কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপির ব্রিগেড সমাবেশ থেকে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই বিভিন্ন জেলায়কে তিনি একাধিক রোড শো এবং জনসভা করেন।
সেই সময় মিঠুন চক্রবর্তী তার বোনের বাড়িতে ভোটার হলে অনেকেই মনে করেন যে এবার হয়ত তাহলে কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী হবেন। তবে নিজেই তিনি জল্পনায় জল ঢেলে সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি প্রার্থী হচ্ছেন না। তিনি তারকা ভোটপ্রচারক এর মত বিভিন্ন জেলায় জেলায় গিয়ে বিজেপির প্রচার করেছেন। মিঠুন চক্রবর্তীর প্রত্যেকটি জনসভাতে কার্যত মানুষের ঢল নামত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…