অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ইদানিং খবরের শিরোনামে থাকছেন। কিছুদিন আগেই অতনু বোস (Atanu Bose) পরিচালিত ‘অজানা উত্তম’ ফিল্মে সাবিত্রী চট্টোপাধ্যায়(shabitri chatterjee)-র ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছেন দিতিপ্রিয়া। চলতি বছরে 51 তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় ষাট বছর পর পর্দায় ফিরে এল অপু ও অপর্ণা। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছিল টিম ‘অভিযাত্রিক’। সেখানেই রেড কাপের্টে নিজেদের আলো ছড়িয়ে দিয়েছেন এযুগের অপর্ণা অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অপু অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun chakraborty)। সত্যজিৎ রায়(satyajit Ray) পরিচালিত ‘অপুর সংসার’-এর ছায়ায় তৈরী হয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্র (subhrajit mitra)- এর ‘অভিযাত্রিক’। সাদা-কালোয় তৈরী এই ফিল্মের প্রথম স্ক্রিনিং হয়েছে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দিতিপ্রিয়া ও অর্জুন দুজনেই নিজেদের ইনস্টা স্টোরিতে গোয়া চলচ্চিত্র উৎসবের কিছু মুহুর্ত শেয়ার করেছেন। ছবিগুলিতে টিনএজ দিতিপ্রিয়ার পরনে রয়েছে লং ফিউশন কুর্তি ও ট্রাউজার। বব কাট চুলকে সেট করে হালকা মেকআপে দিতিপ্রিয়া বজায় রেখেছেন তাঁর অপাপবিদ্ধতা।
ইতিমধ্যেই দিতিপ্রিয়া পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagadip Dhankhar)-এর হাত থেকে গ্রহণ করেছেন বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও। দিতিপ্রিয়া নিজেই ইন্সটাগ্রামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি শেয়ার করে জানিয়েছেন এই কথা। দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিতে তাঁকে মাননীয় রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে দেখা যাচ্ছে। রাজভবনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিতিপ্রিয়ার পরনে ছিল অফহোয়াইট রঙের শাড়ি ও ব্লাউজ। দিতিপ্রিয়ার শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা দিতিপ্রিয়াকে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।
জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখলে অনেকেই বুঝতে পারবেন না রানী রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া প্রকৃতপক্ষে একটি টিনএজ মেয়ে। রাসমণির বয়সের উপযুক্ত নিপুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন দিতিপ্রিয়া। এছাড়া পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh)-এর হিন্দি ফিল্ম ‘বব বিশ্বাস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে।
শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় (srijit Mukherjee) পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে। লাগাতার তিন বছর ধরে রানী রাসমণির চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া।
এবার দিতিপ্রিয়া শিরোনামে নিয়ে এলেন তাঁর মা-বাবাকে। সম্প্রতি মা-বাবার 22 তম বিবাহবার্ষিকীতে মা-বাবার জন্য জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেছিলেন দিতিপ্রিয়া। মা-বাবার বিয়ে ও বাইশ বছরের বিবাহিত জীবনের বিভিন্ন মুহূর্তের একটি কোলাজ তৈরী করে মা ও বাবাকে উপহার দিয়েছেন তিনি। এমনকি সাদা রঙের পোশাকে সজ্জিতা দিতিপ্রিয়া মা ও বাবাকে দিয়ে বিবাহবার্ষিকীর কেকও কাটিয়েছেন এদিন। ‘রানীমা’-র অনুরোধে নীল রঙের পোশাকে সুসজ্জিত হয়ে লাজুক মুখে কেক কাটলেন মিস্টার এবং মিসেস রায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় নিমেষের ফ্রেমবন্দি হয়ে ভাইরাল হয়ে গেল তাঁদের 22 তম বিবাহবার্ষিকী। দিতিপ্রিয়ার অনুরাগীরা তাঁর মা-বাবাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।
North West, the 12-year-old daughter of Kim Kardashian and Kanye West, has debuted a striking…
Michelle Pfeiffer and David E. Kelley have been married for more than 30 years, forming…
Lawrence Sher, acclaimed for his collaborations with Todd Phillips on Joker and Joker: Folie à…
Taylor Sheridan’s latest series, The Madison, debuts on Paramount+ this Saturday, March 14, at 3…
Tilly Norwood, the AI “actor” created by Eline Van der Velden, is moving into Hollywood…
The 98th Academy Awards are set to deliver a worldwide celebration of cinema this Sunday,…