গতকাল নন্দীগ্রামে মানুষের সঙ্গে দেখা করতে যাবার সময় চোট লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের। চোখ কিভাবে লাগলো সেই নিয়ে এখনো পর্যন্ত ধন্দে অনেকেই। তৃণমূল নেত্রী কে কেউ কি ধাক্কা মেরে ছিল? সেই নিয়ে চলছে বিজেপি তৃণমূল তরজা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ৪-৫ জন তাকে দরজার কাছে ধাক্কা দিয়েছিল। কিন্তু দুইজন প্রত্যক্ষদর্শী আবার অন্য কথা বলছেন। সংবাদমাধ্যমকে দেওয়া বয়ানে দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন কেউ তাকে ঠেলা দেননি বা ধাক্কা দেননি।
প্রত্যক্ষদর্শী সৌমেন মাইতি বলেছেন, “মুখ্যমন্ত্রী কে দেখার জন্য ভিড় জড়ো হয়ে গেছিল। কিন্তু কেউ ধাক্কা দেয়নি। গাড়ি অত্যন্ত ধীর গতিতে চলছিল। আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি শুধুমাত্র ছাত্র।”
অন্যদিকে আর এক প্রত্যক্ষদর্শী চিত্তরঞ্জন দাস বলেছেন, “এখানেই দাঁড়িয়ে ছিলাম। উনি হাতজোড় করে আসলেন। দরজা খুলে ছিলেন। গেটের সামনে বসেছিলেন। পোস্ট এর সামনে গিয়ে দরজা লাগে। আর সেটাই তার পায়ে লেগেছে। কেউ তাকে ধাক্কা মারেনি কিংবা ঠেলা দেননি। দরজার কাছে কেউ ছিলনা। তারপর তিনি বেরিয়ে গেলেন।”
বর্তমানে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস্ এ তার এমআরআই স্ক্যান করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় চিড় রয়েছে। অন্যদিকে লিগামেন্টে আঘাত আছে। এছাড়াও সফট টিস্যু ইঞ্জুরি রয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরেছে বিজেপি পরিচালিত গুন্ডারা। অন্য দিকে বিজেপি এই মামলা তদন্তের দাবি জানাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…