image source : ANI
হায়দ্রাবাদ : ভারতবর্ষে বধূ নির্যাতন কোনো নতুন ব্যাপার নয়। এই বিষয়ে প্রতিবছর হাজার হাজার মামলা দায়ের হয়। একাধিক বার দেখা গিয়েছে, মেয়ের পরিবারের লোক পণ দিতে না পারলে মেয়ের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। শশুর,শাশুড়ি, স্বামীর নির্যাতনের শিকার হতে হয় মেয়েদের। এমনকি এই পণের কারণে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। কিন্তু বিবাহ বিচ্ছেদের এরকম কারণ আগে হয়তো শোনেননি। স্ত্রীর গজ দাঁত থাকার কারণে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন স্বামী।
হায়দ্রাবাদের বাসিন্দা রুকসানা বেগম তার স্বামী মুস্তাফার নামে এমনটাই অভিযোগ করেছে থানায়। তার অভিযোগ, ‘বিয়ের সময় তাদের বিয়ের সময় তার বাপের বাড়ী থেকে পণ নিয়েই বিয়ে করেছিল তার স্বামী। কিন্তু তার পরেও বাইক এবং আরও সোনা আনার জন্য শশুর বাড়ী থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। কিন্তু তিনি এইসব কিছু না আনার জন্য তাকে চরম অত্যাচার করা হয়’।
একদিন তাকে হঠাৎই তালাক দেন তার স্বামী। তালাক এর কারণ হিসেবে তার স্বামী মুস্তাফা জানিয়েছিলেন, রুকসানার গজ দাঁত থাকার কারণে তাকে তালাক দিচ্ছেন। তারপরেও মুস্তাফা এবং মুস্তাফার পরিবারের লোকজন রুকসানাকে ১৫ দিন ঘরে বন্ধ করে রাখে। এরপর রুকসানা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই সুযোগে রুকসানা পুলিশ এর কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।
রুকসানার অভিযোগের ওপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় মামলা লঘু করে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এরপর থেকে মুস্তাফাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। একাধিকবার মুস্তাফার ফোনে কল করার পরেও পাননি তাকে। রুকসানা কি সুবিচার পাবে? তার আশায় দিন গুনছে তার পরিবারের লোকজন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…