image source : ANi
ছট পুজো বিহারীদের প্রধান উৎসব বলে সকলেরই জানা। আর এই উৎসব বিহারে বিশাল ধুমধাম করে পালন করা হয়। আর এইসব বড় বড় অনুষ্ঠানেই যতরকম দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআই থেকে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে ছট পুজো চলাকালীন এক দুর্ঘটনায় দুই নাবালিকাসহ চারজন মারা গেছেন। আজ রবিবার সকালে সমষ্টিপুরে ছট পুজো চলাকালীন একটি ঘাটের কাছে একটি মন্দিরের দেওয়াল ধসে দুই মহিলার মৃত্যু হয়।
অপর ঘটনায় শনিবার সন্ধ্যায় আওরঙ্গবাদ জেলার সূর্যনগরী দেব এলাকায় একটি নাশকতার কবলে ছেলে ও এক মেয়ে মারা গিয়েছিল। ছয় বছরের বাচ্চা ছেলেটি পাটনার বিহতার এবং আঠার মাসের মেয়েটি ভোজপুরের সাহারের বাসিন্দা।
এ ঘটনায় আরও কয়েকজন ভক্ত আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় তাই পুলিশ ও অন্যান্য আধিকারিকরা দ্রুত কাজ করেছিলেন।
জেলা ম্যাজিস্ট্রেট রাহুল রঞ্জন মহিওয়াল এবং পুলিশ সুপার (এসপি) দীপক বার্নওয়াল ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে সাক্ষাত করেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…