ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gift Business: দীপাবলিতে দারুন চলবে এই ব্যবসা, সামান্য বিনিয়োগে হয়ে যান লাখ টাকার মালিক

আজকের দিনে সবাই বাড়িতে বসে অন্তত একটা সাইড ইনকাম করতে চান যাতে ভালোভাবে সংসার চলতে পারে। এখনকার দিনে ভারতে এমন অনেক ব্যবসা রয়েছে যা থেকে আপনি মোটা টাকা আয় করতে পারবেন প্রতিমাসে। আজকে আমরা আপনাকে এরকমই একটা দারুণ ব্যবসার ব্যাপারে জানাতে চলেছি যা উৎসবের মরশুমে আপনার আয় অনেকটা বাড়িয়ে দিতে পারে। সবথেকে বিশেষ বিষয়টা হলো মহিলারা বাড়িতে বসে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। বাড়ির মহিলারা যদি এই ব্যবসা করেন তাহলে তাদের সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারবেন তারা এবং পাশাপাশি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। এই ভালো ব্যবসাটা হল উপহারের ঝুড়ি তৈরি করার ব্যবসা। আপনি যদি ভালো সাজ সজ্জার কাজ করতে পছন্দ করেন তবে এই ব্যবসার মাধ্যমে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন।

আজকালকার দিনে বেশিরভাগ মানুষই বিশেষ অনুষ্ঠানে উপহারের ঝুড়ি বা গিফট বাস্কেট কিনতে পছন্দ করেন। সাধারণত মানুষ এতে খুব একটা দরকষাকষি করতে চান না। বাজারে উপহারের ঝুড়ির চাহিদা এখন দিন দিন বাড়ছে। হোলি দিওয়ালি দশেরা জন্মদিন জন্মবার্ষিকী থেকে শুরু করে অন্যান্য সমস্ত অনুষ্ঠানে এখন উপহারের ঝুড়ির চাহিদা ব্যাপক। হোলি উপলক্ষে অনেকেই উপহার দিয়ে থাকেন। এমন পরিস্থিতিতে এর চাহিদা আরো বাড়ছে।

গিফট বাস্কেট ব্যবসা যদি আপনি শুরু করতে চান তাহলে আপনাকে ভালোভাবে গিফট প্যাকিং করাটা জানতে হবে। আপনি বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামে উপহারের ঝুড়ি তৈরি করতে পারেন। আজকাল অনেক কোম্পানি গিফট বাস্কেট বানানোর কাজ করে থাকে। তাদের সাথে সরাসরি প্রতিযোগিতা করে আপনি নিজের একটা কাস্টমার বেস প্রস্তুত করতে পারেন। সময়ের সাথে সাথে এখন গিফট প্যাকিংয়ের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসে গিয়েছে। এই ব্যবসায় আপনাকে খুব কম টাকা বিনিয়োগ করতে হবে এবং আপনি খুব সহজে প্রচুর আয় করতে পারবেন। আপনি ৫,০০০ থেকে ৮ হাজার টাকা বিনিয়োগ করে খুব সহজে এই ব্যবসা শুরু করতে পারেন। এইভাবে এই ব্যবসা সম্পর্কিত সমস্ত কিছু আপনি খুব সহজে জেনে ফেলতে পারবেন এবং আপনার সমস্ত চাহিদা পূরণ হবে।

এই ব্যবসা শুরু করার জন্য আপনার সবার আগে লাগবে একটা উপহার প্যাক করার ঝুড়ি এবং তার সাথে লাগবে আরও কিছু জিনিস। এরপরে আপনাকে নির্দিষ্ট কিছু জিনিস কিনতে হবে যেগুলো আপনি আপনার এই উপহারের ঝুড়ির ভিতরে দেবেন। আপনার লাগবে গিফট টাকে ভালো করে মোড়ানোর জন্য পেপার, এছাড়াও লাগবে লোকাল আর্ট এবং ক্রাফট আইটেম, ডেকোরেটিভ মেটেরিয়াল, জুয়েলারি পিস, প্যাকেজিং মেটেরিয়াল, স্টিকার, ফেব্রিক পিস, পাতলা তার, কাঁচি, ওয়ার কাটার, মার্কার পেন, পেপার শ্রেডর, কার্টন স্ট্যাপলার, আঠা, কালারিং পেন।

উপহারের ঝুড়ি তৈরি করার ব্যবসা আপনি শুরু করে খুব সহজে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। এই জিনিসগুলো বাজারজাত করার জন্য আপনাকে নিকটস্থ বাজারের বড় দোকানদারদের কাছে নমুনা হিসেবে পাঠাতে হবে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে আপনার নমুনা আপলোড করে সেখানেও একটা স্টোর তৈরি করতে পারেন আপনার নিজের নামে। আপনি অনলাইনে উপহারের ঝুড়ি বিক্রি করতে পারেন খুব সহজে। এই ব্যবসার জন্য আপনাকে কোন বাড়ি বা দোকান ঘর ভাড়া নিতে হবে না। আপনি খুব সহজে বাড়িতে থেকেই এই ব্যবসা করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026