ভাইরাল & ভিডিও

দীর্ঘ ৫ বছর খেসারি লাল যাদবের সঙ্গে সম্পর্কে ছিলেন কাজল রাঘওয়ানি, তাদের সম্পর্ক ভাঙার কারণ হয়ে ওঠেন এই টিভি সুন্দরী

আজ ভোজপুরি সিনেমার শীর্ষ অভিনেত্রীদের তালিকায় রয়েছে কাজল রাঘওয়ানির নাম। তবে চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্যই বেশি খবরে রয়েছেন এই অভিনেত্রী। আসলে, ভোজপুরি সুপারস্টার গায়ক ও অভিনেতা খেসালি লাল যাদবের সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল অভিনেত্রীর। কিন্তু এখন তাদের পথ আলাদা হয়ে গেছে। এর পরে অভিনেত্রী গায়কের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন। তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে, তিনি পাঁচ বছর ধরে রীতিমতো তাঁর স্ত্রী হিসাবে ছিলেন। বর্তমানে বেশ কিছু সাক্ষাৎকারে তাকে এরকম অনেক মন্তব্য করতে দেখা যাচ্ছে। তার এইসব মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং তার সাথে খেসারি লাল যাদবের সর্ম্পকের বিষয়টা আবারো উস্কে দিচ্ছে।

কাজল রাঘওয়ানি আজকাল অনেক নিউজ এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন। যেটিতে তাকে খুব খোলামেলাভাবে তার মতামত প্রকাশ করতে দেখা গেছে, এই অভিনেত্রী খেসারির সাথে তার সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। এখন এসব সাক্ষাৎকারের কাজলের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে তাকে বলতে দেখা যায় যে তিনি খেসারির সাথে তার স্ত্রী হিসেবে পাঁচ বছর বসবাস করেছেন। তাকে অভিনেত্রী আকাংখা পুরীর নামও নিতে দেখা গেছে।

কাজল বলেন, ‘আমি ওই ব্যক্তির সঙ্গে পাঁচ বছর কাটিয়েছি। যা আমি কখনো ভুলতে পারবো না। কারণ আমি তাকে এত সেবা করেছি যে কেবল তার স্ত্রীই করতে পারত। সে ক্লান্ত হলে আমি নিজেই তার পা টিপে দিতাম। কারণ সে আমাকে বলত তুমি আমার স্ত্রী। আমি তোমার স্বামী। ওর সব বন্ধুরা আমাকে ভাবীজি বলে ডাকতো..’। এ ছাড়া কাজল আকাঙ্কা পুরীকে নিয়েও কথা বলেন। অভিনেত্রী জানান, ‘ আমি হঠাৎ করেই একদিন জানতে পারি, নতুন কেউ এসেছে। আমার ইন্টারভিউ দেখার পর খেসারি আমার কর্মীদের ডেকেছিল।’ অভিনেত্রী বলেন, ‘আমার কর্মীরা আমাকে বলছিলেন যে আপনি আকাঙ্কা জিকে কোনো ভিডিও পাঠিয়েছেন? আমি বললাম আকাঙ্ক্ষা আবার কে…আমি জানি না এবং কেন তাকে ভিডিও পাঠাবো?

প্রসঙ্গত, আপনাদের জানিয়ে রাখি, টিভি অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী সম্প্রতি খেসারি লাল যাদবের সাথে একটি মিউজিক ভিডিও করেছেন। যেখানে তাদের দুজনের কেমিস্ট্রি মানুষ খুব পছন্দ করেছে। এখন কাজলের সাক্ষাৎকারের পর আকাঙ্ক্ষাকেই তাদের বিচ্ছেদের কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026