ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পুজোর মরশুমে কম খরচে শুরু করুন এই ব্যবসা, লাভ হবে মাসে লাখ টাকা

আজকাল সবাই নিজের মতো একটা ব্যবসা করতে চাইছেন, কিন্তু ব্যবসার কথা মাথায় আসলে এই প্রথমেই যেটা মাথায় আসে তা হল কোন ব্যবসা করতে হবে? কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে চলুন আপনাকে এমন একটা ব্যবসার কথা জানাই যেখানে আপনি অত্যন্ত কম টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন ব্যবসা এবং এটি করতে আপনার কোন বিশেষ দক্ষতারও প্রয়োজন হবে না।

যদি আপনার ব্যবসা করার বাজেট কম হয় কিন্তু আপনি নিজের ব্যবসা করতে চান তাহলে মোমবাতি তৈরীর ব্যবসা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। যেহেতু দিওয়ালি চলে এসেছে তাই অভিনব স্টাইলের মোমবাতি এখন অত্যন্ত ট্রেন্ডিং হয়ে উঠেছে। ঘর সাজানোর পাশাপাশি বিভিন্ন ধরনের পুজো পার্বণের জন্যেও এই অভিনব স্টাইলের রঙিন মোমবাতি ব্যবহার করা হয়। দীপাবলীর শুভ উৎসবে ভারতে প্রচুর মোমবাতি বিক্রি হয়। তাই, মোমবাতির ব্যবসা এই মুহূর্তে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হয়ে উঠেছে। তবে সব থেকে বড় বিষয়টা হল, এই মোমবাতি ব্যবসা করতে আপনার বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হবে না। দীপাবলীর এই বিশেষ উৎসবে যদি আপনি মোমবাতি তৈরির ব্যবসা করতে পারেন তাহলে আপনার ব্যবসার ভবিষ্যৎ হবে উজ্জ্বল।

মোমবাতি তৈরীর ব্যবসা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই ব্যবসা শুরু করার জন্য আপনার কোন বড় জায়গার প্রয়োজন হবে না বা কোন দোকান ভাড়া নেওয়ার প্রয়োজন হবে না। আপনার বাড়ির একটি ছোট অংশেই আপনি এই মোমবাতি তৈরির ব্যবসা শুরু করতে পারেন, যার কারণে ব্যবসার শুরুতে আলাদাভাবে ভাড়া পরিশোধের ভার আপনাকে বহন করতে হবে না।

আপনি প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। মোমবাতি তৈরিতে মোম, সুতো, রং, ছাঁচ এবং ইথার তেলের প্রয়োজন হয়, যা খুব সহজেই আপনি বাজার থেকে কিনে নিতে পারবেন। যদি আপনি মেশিনের মাধ্যমে মোমবাতি বানাতে চান তাহলে আপনাকে ম্যানুয়াল, সেমি অটোমেটিক অথবা ফুল অটোমেটিক মেশিন কিনতে হবে, যার দাম মোটামুটি ৩৫ হাজার টাকার কাছাকাছি। মেশিনের মাধ্যমে মোমবাতি তৈরি করা অত্যন্ত সহজ, এবং আপনি বেশ ভালো লাভ করতে পারবেন এই মোমবাতির ব্যবসায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026