নিউজ

দীপাবলির আগে রেশন কার্ডধারীদের বড় উপহার মোদি সরকারের, মাত্র ৩৩৯ টাকায় পাবেন LPG সিলিন্ডার

কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকার। তবে রেশন দিলেও দিনের পর দিন রান্নার গ্যাসের দাম রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে। উৎসবের মরশুমে গ্যাসের দাম মেটাতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আমজনতার। তবে দিওয়ালির সময় থেকে আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে এবার আপনিও অত্যন্ত কম মূল্যে পেয়ে যাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। আসলে সিলিন্ডারের ওপর ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

দীপাবলির আগে বড় সুখবর যাদের কাছে রেশন কার্ড আছে। এবার থেকে রেশন কার্ড থাকলেই আপনি রেশন দোকান থেকে পেয়ে যাবেন রান্নার গ্যাস। তাও আবার ভর্তুকিযুক্ত মূল্যে। আপনি শুনলে অবাক হবেন যে গ্যাস কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ৩৩৯ টাকা। তবে এটি সাধারণ রান্নার গ্যাস নয়। এটি হল ৫ কেজি ওজনের সিলিন্ডার। সাধারণত এগুলি ৫২৬ টাকা মূল্যে বিক্রি হয়। কিন্তু সরকার ভর্তুকি দেওয়ার ফলে আপনি ওই ৫ কেজির গ্যাস সিলিন্ডার মাত্র ৩৩৯ টাকা বা তার কম মূল্যেও পেয়ে যেতে পারেন।

সরকার প্রত্যেক রেশন দোকানে ২০ টি ভর্তি গ্যাস সিলিন্ডার রাখার অনুমতি দিয়েছে। এর ফলে ছোট ব্যবসায়ীদের গ্যাস সিলিন্ডারের জন্য শহরে বা দূরে যেতে হবে না। এর ফলে তাদের যাতায়াতের খরচ, ঝামেলা বা সময় নষ্ট করতে হবে না। এছাড়াও একটি করে জনসুবিধা কেন্দ্র খোলারও অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026