নিউজ

রেশন বিতরণের নিয়মে বড় পরিবর্তন, এবার থেকে দু’বার করে দিতে হবে আঙ্গুলের ছাপ, জানুন কেনো

যদি আপনার কাছে রেশন কার্ড থাকে এবং আপনি সরকারি রেশন যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় খবর। সার্বজনীন বিতরণ প্রণালী অনুযায়ী, ভারত সরকারের তরফ থেকে রেশন বিতরণের নিয়মে বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এতদিন পর্যন্ত যারা রেশন ব্যবস্থা সুবিধা গ্রহণ করতেন তাদের একবার আঙুলের ছাপ দিতে হতো, তবে এবার থেকে একবারের পরিবর্তে দুইবার দিতে হবে আঙ্গুলের ছাপ। পুরো ভারতের জন্য এই নিয়ম না কার্যকরী হলেও আপাতত মধ্যপ্রদেশের জন্য এই নতুন নিয়ম কার্যকর হতে শুরু করেছে।

আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার এবং মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে গরিবের রেখার নিচে থাকা মানুষদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং মধ্যপ্রদেশ সরকার, এই সমস্ত মানুষদের জীবনকে সচল রাখার জন্য ৫-৫ কিলো করে রেশনের সামগ্রী দিয়ে থাকে। তাই যদি আপনি মধ্যপ্রদেশের রেশন ব্যবস্থার এই নিয়ম অনুযায়ী রেশন গ্রহণ করতে চান তাহলে আপনাকে দুইবার আঙুলের ছাপ দিতে হচ্ছে। প্রথমবার কেন্দ্রীয় সরকারের জন্য এবং দ্বিতীয়বার মধ্যপ্রদেশের রাজ্য সরকারের জন্য। আপাতত সার্বজনীন বিতরণ প্রণালীর মাধ্যমে রেশন নেওয়ার জন্য লাভার্থীদের একবার আঙুলের ছাপ দিতে হচ্ছে। তবে অক্টোবর মাস থেকে এই ব্যবস্থায় বদল আসবে। এবার থেকে আপনাদের আঙ্গুলের ছাপ দিতে হবে দুবার করে।

কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে আলাদা আলাদাভাবে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই কারণেই যারা এই পদ্ধতিতে রেশন নিতে চাইছেন তাদেরকে দুবার করে আঙ্গুলের ছাপ দিতে হচ্ছে। মধ্যপ্রদেশ সরকারের দ্বারা চালু করা এই নতুন নিয়মটি প্রত্যেকটি জেলায় লাগু করার কাজ শুরু করা হয়েছে। তবে এই নতুন নিয়ম জারি হবার পরে যারা রেশন দোকান চালাচ্ছেন তাদের জন্য বিষয়টি হয়ে উঠেছে সমস্যার। এবার থেকে তাদেরকে দুবার করে আঙ্গুলের ছাপ নিতে হচ্ছে এবং এর ফলে সময় লাগছে বেশি। তবে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এই দুবার করে আঙুলের ছাপ দেওয়ার নিয়ম চালু করেছে মধ্যপ্রদেশ সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026