বলিটাউনেও রমরমিয়ে ফুটছে বিয়ের ফুল। বরুণ ধাওয়ান (varun Dhawan)-এর পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী দিয়া মির্জা (Diya Mirza)। আগামী 15 ই ফেব্রুয়ারি বৈভব রেখি (baibhab rekhi)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দিয়া মির্জা। বৈভব পেশায় শিল্পপতি। গত বছর লকডাউনের আগে থেকেই বৈভবের সঙ্গে দিয়ার সম্পর্কের সূত্রপাত হয়। বৈভব মুম্বইয়ের পালি হিলের বাসিন্দা।
করোনা বিধি মেনে 15 ই ফেব্রুয়ারি হবে দিয়া ও বৈভবের বিয়ের অনুষ্ঠান। ঘরোয়া আয়োজন করে দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করতে চলেছেন দিয়া ও বৈভব। এমনকি বিয়ের আসরে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে 2014 সালে সাহিল সঙ্ঘ (Sahil sangh)-এর সাথে বিয়ে হয়েছিল দিয়ার। কিন্তু বিয়ের পাঁচ বছর পর দিয়া ও সাহিলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সাহিল ও দিয়া বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে মিডিয়ায় মুখ না খুললেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দিয়াকে সাহিল মানসিক নির্যাতন করতেন। এই কারণে সাহিলের সঙ্গে সম্পর্ক থেকে অব্যাহতি চেয়েছিলেন দিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…