একুশে বিধানসভা নির্বাচনের আগে ফের আরেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু রূপ দেখা গেল। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। পুর ও নগরায়ন দপ্তর এই বিষয়ে আজ অর্থাৎ শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মীদের প্লট দেবে। জানা গিয়েছে, নিউ টাউন অ্যাকশন এরিয়া ১, ২, ৩ মিলিয়ে মোট ৪০০ টি প্লট বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।
রাজ্য সরকারি কর্মীদের সমবায় ভিত্তিতে বাড়ি বানাতে পারবে। তবে এই প্লট সব রাজ্য সরকারি কর্মী পাবেনা। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত দের প্লট দেয়ার সিদ্ধান্ত করা হয়েছে। কারা এর ভিত্তিতে আবেদন করতে পারবে তা নিয়ে তিনটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি ক্যাটাগরি হল যথাক্রমে এইচআইজি, এইচআইজি ১, এইচআইজি ২। এইচআইজি ক্যাটাগরিতে আবাসনের ক্ষেত্রে ১৯.৮ লাখ টাকা কাঠা দরে মোট ৫.৯৮ কাঠা জমি বরাদ্দ করা হবে। অন্যদিকে, ১,৬৫৫,৯৯৭ টাকা প্রতি কাঠা দামে এমআইজি–১ ও এমআইজি–২ ক্যাটেগরির আবাসনের জন্য যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।
আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রকল্প অনেকদিন আগেই শুরু হয়েছিল। কিন্তু এই কাজ দীর্ঘদিন ধরেই কার্যকর হয়নি। তবে এবার বিধানসভা নির্বাচনের ঠিক প্রাকমুহুর্তে মমতা সরকার তোড়জোড় দিয়ে পুরনো বকেয়া কাজ মেটানো শুরু করেছে। এই প্রকল্প চালু হলে উপকৃত হবেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই মমতা সরকার রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…