মুম্বই: বলিউডের (Bollywood) একের পর এক তারকারা বিয়ের পিঁড়িতে বসছেন। এবারে বয়ফ্রেন্ড, ব্যবসায়ী বৈভব রেখির (Vaibhav Rekhi) সঙ্গে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী দিয়া মির্জা (Diya Mirza)। শোনা যাচ্ছে ফেব্রুয়ারি (February) মাসেই বিয়ে সারবেন দিয়া। তবে অনুষ্ঠানে হাজির থাকবেন খুব কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। গত বছর এই জুটির সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। এটি দিয়ার দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালের অগস্ট (August) মাসে তাঁর পাঁচ বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ হয়েছিল।
খবর অনুযায়ী, দিয়া মির্জা এবং বৈভব রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। যদিও বৈভবের ব্যাপারে বিস্তারিত এখনও পর্যন্ত জানা যায় নি।
২০১৯ সালের অগস্ট মাসে দিয়া এবং সাহিল সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন যে তাঁদের বিচ্ছেদ হতে চলেছে। ২০১৪ সালের অক্টোবর মাসে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পাঁচ বছর পর সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এরপর তাঁরা সিদ্ধান্ত নেন নিজেদের জীবন অন্যভাবে শুরু করার। যদিও তাঁরা এখনও একে অপরের বন্ধু রয়েছেন।দিয়া জানিয়েছিলেন, ” ১১ বছর একসঙ্গে থাকার এবং একে অপরের জীবন ভাগ করে নেওয়ার পর আমরা একত্রিতভাবে বিচ্ছেদের সিদ্ধান্তে এসে পৌঁছেছি। একে অপরের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা রয়েছে। সেজন্য আমরা বন্ধু থাকবো। আমাদের দুজনের রাস্তা এবার ভিন্ন হলেও আমরা একে অপরের সঙ্গে যেই বন্ধুত্ব শেয়ার করি, সেটা আজীবন থাকবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…