কলকাতা: আসন্ন শীতের (Winter) বিদায়। শুক্রবার (Friday) থেকেই পারদ চড়তে শুরু করেছে মহানগর ও জেলাগুলিতে। তবে ফেব্রুয়ারির (February) এই সময়ে যা স্বাভাবিক। আবহাওয়া অফিসের (Weather Office) তরফে বলা হয়েছে, সোমবার (Monday) পর্যন্ত সকালের দিকে হাল্কা কুয়াশা (Fog) থাকবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে আকাশ আজ আংশিক মেঘলাই থাকবে।
রবিবার ভ্যালেন্টাইন্স ডে’র দিনেও তাপমাত্রা বাড়ল অনেকটাই। শীতের পরশ অনেকটাই কম থাকবে আজ শহরে। যদিও জেলায় আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। মূলত রাতের দিকে। সকালের রোদের তেজে তাপমাত্রা বাড়বে, তবে রাতে শীত অনূভুত হবে ভালই।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির এই সময়ে যা স্বাভাবিক। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রবিবার সর্বনিম্ম তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে। তবে ফেব্রুয়ারির শুরুতেই একেবারে স্বমহিমায় দেখা যায় শীতকে। বিগত ১০ বছরে এটাই ছিল শীতলতম ফেব্রুয়ারি।
আপাতত বেলা গড়াতেই ভারী বা চাদর গায়ে রাখতে পারা যাচ্ছে না কলকাতায়। শীত উধাও হচ্ছে তা বেশ টের পাওয়া যাচ্ছে। সপ্তাহান্তের দিনটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। ফলে উষ্ণ ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে হবে বঙ্গবাসীকে। এদিন বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…