ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Fixed Deposit Account: স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট করার সুবিধা, রয়েছে ট্যাক্স ছাড়, বেশিরভাগ মানুষই কিন্তু জানেন না এই ব্যাপারে

এখন ভারতের অধিকাংশ মানুষ বেশি রিটার্ন পাওয়ার জন্য এসআইপি এবং অন্যান্য জায়গায় বিভিন্ন আধুনিক প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। এখনকার দিনে মানুষ বিনিয়োগকে অগ্রাধিকার দিতে শুরু করেছেন। তবে এখনো অনেক মানুষ এমন রয়েছেন যারা এই বিষয়ে খুব একটা ঝুঁকি নিতে রাজি নন এবং তারা কিন্তু এখনো এফডিকে সেরা বিনিয়োগের মাধ্যম হিসেবে মনে করেন। তারা ধারণা রাখেন, যদি ব্যাংকের ফিক্স ডিপোজিটে টাকা রাখা যায় তাহলে খুব সহজে সেই টাকা তোলা যাবে এবং প্রয়োজনে কাজে ব্যবহার করা যাবে। পাশাপাশি, খুব সহজে কোন সমস্যা ছাড়াই এবং কোন ঝুঁকি ছাড়াই রিটার্ন পাওয়া যাবে ব্যাংকের ফিক্স ডিপোজিট একাউন্টে। সেই কারণে এসআইপি এবং অন্যান্য বিনিয়োগ বিকল্পগুলিতে তারাই বিনিয়োগ করেন যাদের ঝুঁকি নেওয়ার সাহস রয়েছে। তবে ফিক্স ডিপোজিট অর্থাৎ এফডি ভারতীয়দের অত্যন্ত প্রিয় একটা বিনিয়োগের মাধ্যমে এখনো পর্যন্ত। যাই হয়ে যাক না কেন, যতই মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজার চলে আসুক না কেন ভারতীয়দের মনে ফিক্সড ডিপোজিট এবং নিশ্চিত রিটার্নের একটা ক্রেজ সব সময় রয়েছে।

আজকের দিনেও দেশের বেশিরভাগ মানুষ স্থায়ী আমানতকে সবথেকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করে থাকেন। আপনারা সকলেই জানেন, এখানে বিনিয়োগ করলে আপনারা নিশ্চিত রিটার্ন পাবেন। কিন্তু আপনি কি জানেন, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং আপনি আপনার স্ত্রীর নামে ফিক্স ডিপোজিট গ্রহণ করেন, তাহলে কিন্তু আরো বেশি রিটার্ন পাওয়া যায়। ভারতের অধিকাংশ মানুষ কিন্তু এখনো পর্যন্ত এটা জানেন না। এই খবরটা শুধুমাত্র তাদের জন্যই। আজ আমরা আপনাকে জানাতে চলেছি কেন আপনার আপনার স্ত্রীর নামে অবশ্যই একটা অ্যাকাউন্ট করা উচিত।

এভাবেই আপনি আপনার স্ত্রীর নামে এফডি করে আরও সুবিধা পাবেন

এর জন্য ব্যাংকের নিয়মাবলী আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে। মহিলাদের জন্য কর সংক্রান্ত বিভিন্ন নিয়ম রয়েছে ভারতে। সাধারণত বেশিরভাগ মহিলা হয় একেবারে নিম্ন ট্যাক্স ব্রাকেটে পড়েন অথবা তারা একেবারেই গৃহিণী। আপনারা অনেকেই জানেন একজন গৃহিণী কিন্তু কোন ভাবেই কোন ট্যাক্স দিতে বাধ্য থাকেন না। এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার স্ত্রীর নামে, একটি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই টিডিএস দিতে হবে না। এর সাথে আপনি অতিরিক্ত ট্যাক্সের বোঝা এড়িয়ে ফেলতে পারবেন।

টিডিএসে সঞ্চয় হতে পারে

আপনি যদি আগে কখনো একটি ফিক্স ডিপোজিট করে থাকেন বা আগামী কয়েকদিনের মধ্যে ফিক্স ডিপোজিট করতে চলেছেন, তাহলে অবশ্যই এফডি থেকে প্রাপ্ত সুদের হার এবং টিডিএস নিয়ে অবশ্যই আগে থেকে পড়াশোনা করবেন। টিডিএস কিন্তু এমন একটা জিনিস, যা ট্যাক্স হিসেবে আপনার আয় থেকে কেটে নেওয়া হয়। আপনি যদি রিটার্ন ফাইল করেন, তবে আপনি tds পেয়ে থাকেন। কিন্তু, আপনি যদি আপনার স্ত্রীর নামে একাউন্ট করেন, তাহলে কিন্তু আপনাকে টিডিএস দিতে হয় না। সেই কারণে আপনারা ট্যাক্স দেওয়া থেকে বিরত থাকতে পারেন।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026