রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত নতুন নয়। মাসের শেষ শনিবারে সেই সংঘাত আরও একবার জোরালো হয়ে উঠল। শুক্রবার পড়ুয়াদের ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি টুইট করে মমতাকে খোঁচা দিয়ে বলেন, ‘পড়ুয়াদের নিয়ে রাজনীতি করবেন না। তোষণের রাজনীতি বন্ধ করুন। কেন সুপ্রিম কোর্টের নির্দেশ ভাল করে পড়া হচ্ছে না। পড়ুয়াদের নিয়ে রাজনীতি না করে তাদের গুরুত্ব দেওয়া উচিত।’ আর তাঁর এই টুইটার ফলেই ফের খবরের শিরোনামে উঠে এল রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত।
প্রসঙ্গত, শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে পড়ুয়াদের ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়া প্রসঙ্গে দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পরও তৃণমূল-কংগ্রেস ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যে, যত তাড়াতাড়ি সম্ভব পড়ুয়াদের ফাইনাল ইয়ারের পরীক্ষা কীভাবে নেওয়া সম্ভব, তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তবে এর পাশাপাশি সেপ্টেম্বরে কোনওভাবেই কোনও পরীক্ষা হবে না, এমনটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও কেন সেপ্টেম্বরে পরীক্ষা হবে না সেই নিয়ে সাওয়াল করেছেন রাজ্যপাল। তার ফলেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর এই টুইট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…