নিউজ

JEE এবং NEET পরীক্ষার্থীদের বিনামূল্যে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ দেবে ওড়িশা সরকার

 ওড়িশা : নিট এবং জেইই ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিলো ওড়িশা সরকার। পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া এবং যাতায়াতের খরচ বহন করবে ওড়িশা সরকার৷ ওড়িশার মুখ্য সচিব এ কে ত্রিপাঠী জানিয়েছেন পরীক্ষার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, তারা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাই নিচ্ছে ওড়িশা রাজ্য সরকার৷ বেশ কিছুদিন ধরেই নিট এবং জেইই পরীক্ষা নিয়ে সারা দেশে তোলপাড় কাণ্ড চলছে।

করোনা আবহে বিগত তিন মাস ধরে পরীক্ষা পিছোতে পিছোতে অবশেষে তা সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। আর সেই খবর পাওয়া মাত্রই কপালে চিন্তার ভাজ পড়েছে দেশের ছাত্রছাত্রীদের কপালে। যেখানে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সেখানে এতোজনের মাঝে গিয়ে পরীক্ষা দেওয়ার বিষয় নতুন করে আবার কি দিন দেখাবে সেই নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন প্রত্যেক দেশবাসী।

পরীক্ষার্থীদের বিশেষ ছাড় দিতে তাদের অ্যাডমিট কার্ডকেই পাস হিসেবে গণ্য করা হবে৷ ওড়িশা সরকার জানিয়েছে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় যেকোনো সুবিধা পেতে নোডাল অফিসে তাদের যাবতীয় তথ্য জানাতে পারবে ৩১ অগাস্টের মধ্যে৷ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আইটিআই, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজগুলির হোস্টেলে থাকার ব্যবস্থাও করা হবে, পড়ুয়াদের এই নিয়ে কিছুই ভাবতে হবে না৷

ভুবনেশ্বর, কটক সহ ওড়িশার বিভিন্ন শহরের ২৬টি কেন্দ্রে জেইই পরীক্ষা দেবে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী৷ তাই তাদের সুরক্ষা আর সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা রাজ্য সরকার। পরীক্ষা, থাকা ,খাওয়ার ব্যবস্থার পাশাপাশি মানা হবে করোনা বিধি।

 

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026