জীবনযাপন

তারুণ্য ভাব ধরে রাখতে চান? দেরি না করে প্রতিদিন এই খাবারগুলি খান

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : তারুণ্য ধরে রাখতে সকলেই চায়। ত্বকে যাতে বয়সের ছাপ না পড়ে সেই নিয়ে চিন্তা প্রায় সকলের মধ্যেই আছে। এজন্য অনেক অনেকে রকম ব্যবস্থা গ্রহণ করে। কেউ ডায়েট, কেউ ব্যায়াম, আবার কেউ নিয়মিত ত্বক পরিচর্যা করে থাকে। কিন্তু এসব বাদ দিয়েও যেটা সবথেকে বেশি প্রয়োজন তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্যাভ্যাস। নিত্যদিনের জীবনধারার পাশাপাশি পর্যাপ্ত মানের খাদ্যাভ্যাস তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। দেখে নিন তারুণ্য ধরে রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় কি কি খাবার রাখা আবশ্যক-

১: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরী। ত্বকের সুরক্ষা প্রদানে গ্রীন টি খুবই উপকারী। এটি ফ্রি রেডিক্যাল এর সঙ্গে লড়াই করতে সক্ষম। এছাড়া গ্রিন টি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বক উজ্জ্বল ও তারুণ্য রাখতে সাহায্য করে।

২: ব্রকলি ত্বকের বিভিন্ন সমস্যা প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত ব্রকলি খেলে এটি মানসিক চাপ কমাতে, কোষের ক্ষতি প্রতিরোধ করতে এবং ক্যানসার প্রতিরোধ করতেও সাহায্য করে।

৩: তারুণ্য ধরে রাখতে ওমেগা থ্রি ফ্যাটি এসিড উপকারী উপাদান। এই উপাদানটি সঠিক মাত্রায় পাওয়া যায় ওয়ালনাটে। ওয়ালনাট শুধু তারুণ্য ধরে রাখতে না, এটি শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও উপকারী।

৪: অ্যান্টি অক্সিডেন্ট এর চমৎকার উৎস পালং শাক, বার্ধক্যজনিত সমস্যা সমাধানের উপকারী। এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। তারুণ্য ধরে রাখতে নিয়মিত এই খাবারটি খেলে উপকার পাওয়া যাবে।

৫: তারুণ্য ধরে থাকতে টমেটো খুবই উপকারী একটি উপাদান এর মধ্যে থাকা শক্তিশালী উপাদান। লাইকোপেন ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বককে উজ্জ্বল ও দীপ্তিময় রাখে।

৬: রসুনের মধ্যে থাকা উপাদান এলিসিন শরীরের ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে ত্বককে সুরক্ষিত রাখতে সক্ষম।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026