বিনোদন

খারাপ খবরঃ অবস্থার অবনতি অমিতাভ বচ্চনের

অমিতাভ বচ্চন যিনি বলিউডের বিগ বি নামে পরিচিত। এছাড়াও বলিউডের শাহেনশা তিনি।কয়েক দশক ধরে তাঁর অভিনয়ের জাদু এবং তার কণ্ঠস্বরে মুগ্ধ গোটা বিশ্ব। শোলে মুভিতে জয় থেকে শুরু করে পিঙ্ক ফিল্মে দীপীকা পাডুকনের বাবা প্রতিটি চরিত্রে তিনি নিজেকে অনবদ্য রূপে তুলে ধরেছেন। ৭৭ বছর বয়সে পা দিলেও বয়সের ছাপকেও তার অদম্য ইচ্ছা আজও হার মানিয়েছে। তবে সাম্প্রতিক ঘোরতর অসুখে ভুগছেন বলিউডের শাহেনশা।

লিভারের সমস্যায় ভুগছেন অমিতাভ। হেপাটাইটিস বি হওয়ার পর থেকে অমিতাভের লিভারের ৭৫ শতাংশই আর কাজ করে না। ১৯৮২ সালের দুর্ঘটনার থেকেই এই রোগ দানা বাঁধে তার শরীরে। তবে অত্যন্ত সংযমী জীবনযাত্রা এবং ব্যালেন্সড ডায়েটের জেরেই এত বছর ধরে বলিউডে কাজ করে যাচ্ছেন তিনি।

তবে সম্প্রতি জানা যায় যে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন তিনি। অবশ্য গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি বিগ বি। প্রথমে বলা হয় যে রুটিন চেক আপের জন্য হাসপাতাল গেছিলেন তিনি। তবে লিভারের সমস্যা গুরুতর হওয়ায় গত মঙ্গলবার রাত দুটোর সময়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সমস্যা এতটাই গুরুতর যে তাঁর লিভার ট্রান্সপ্ল্যান্ট ও করা হতে পারে। তবে অনেকেই মনে করেছেন বচ্চন স্যারের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ভুয়ো। খবরটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় বিগ বি এর ভক্তরা আতঙ্কে রয়েছেন। তবে ভগবানের কাছে তাঁর শীঘ্র সুস্থতা কামনা করি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026