নিউজ

অযোধ্যা সমস্যা নিয়ে এ কী বললেন রামদেব! উঠে এলো চাঞ্চল্যকার তথ্য

অযোধ্যায় রামমন্দির ও বাবরি মসজিদ মামলায় নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার পর অনেক অনেক মত পোষন করেছেন। এর মধ্যেই যোগা গুরু রামদেব নিজের মতামত দিলেন। রামমন্দির নিয়ে তিনি বলেন, মুসলিমরাও জানেন যে ইসলামের ইতিহাস অনুযায়ী মহম্মদ নয় অযোধ্যায় ভগবান রাম জন্মগ্রহন করেন।

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, অযোধ্যার বিতর্ক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং এই বিতর্কিত জমিতে শীঘ্রই রামমন্দির নির্মাণ করা উচিত। এই প্রসঙ্গে রামদেব বলেন, আমাদের মুসলিম ভাইয়েরা এবং গোটা দেশ জানে যে অযোধ্যায় ভগবান রামচন্দ্র জন্মগ্রহন করেছিলেন, নবি মহম্মদ সেখানে জন্মগ্রহন করেননি। তাই ওখানে তাড়াতাড়ি রামমন্দির হওয়া উচিত।

মত পোষনের পাশাপাশি মহারাষ্ট্র, এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বিজেপিকে সমর্থন জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে এবং কেন্দ্রে একটি নির্ভরযোগ্য সরকার প্রয়োজন। আমাদের আগামী ১০-১৫ বছরে ভারতের অবস্থান স্পষ্ট করতে হবে। আমেরিকা, রাশিয়া, ইউরোপের পাশে ভবিষ্যতে ভারতে অবস্থান পরিষ্কার হওয়া দরকার। আমাদের সকলকেই স্থিতিশীল রাজনীতি ও শাসনকে জারি রাখতে একটি শক্তিশালী দলকে সামনে রাখতে হবে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘খট্টরের কোনো সম্পত্তি নেই, তিনি খুবই সৎ। তিনি একজন ভালোমানুষ যিনি দূর্নীতি মেনে নেবেন না।’ এরপরই তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রসংসা করতেও পিছুপা হননি। কাশ্মীরের ৩৭০ধারা অবসানকে সমর্থন জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026