নিউজ

অর্জুন সিংয়ের পাড়ার লক্ষ্যে মমতা বিগ্রেড! করতে চলেছে এই কাজটি

বিজেপির হাতে চলে যাওয়া পুরসভাগুলি পুনরুদ্ধারের পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বুধবার নৈহাটি পুরসভা দখলের পর এবার অর্জুনগড়ে নজর মমতা ব্রিগেডের। তা নিয়েই বড় দাবি করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘ নৈহাটির পর গারুলিয়া, তারপর ভাটপাড়া। নভেম্বরে ভাটপাড়া পুনর্দখল করবে তৃণমূল। ২১-২৩ কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছেন। আস্তে আস্তে সব পুরসভা আবার তৃণমূলের হাতে চলে আসবে। এখন শুধু সময়ের অপেক্ষা।’

যদিও  উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয়র দাবি উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেছেন, ‘ জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার ভাটপাড়া এসে অনেক বড় বড় কথা বলেছেন। উনি হইত ভুলে গেছেন যে উনি নিজের কেন্দ্রেই ২৭ হাজার ভোটে হেরে ছিলেন। আমার ভাটপাড়া পুরবোর্ড বিজেপির হাতছাড়া হবে না। নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া পুরসভার যে কাউন্সিলররা বিজেপিতে এসে ফের তৃণমূলে ফিরে গিয়েছে তারা দুর্নীতিতে ডুবে গিয়েছে। ওরকম পচা লোক আমাদের দলে চাই না। ‘

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া, ভাটপাড়ার মতো পুরসভা একের পর এক দখল করে নেয় বিজেপি। তারপর থেকেই সমস্ত পুরসভা পুনরুদ্ধারের কাজে লেগে পড়ে মমতা ব্রিগেড। মুকুল রায়কে রীতিমতো টেক্কা দিয়ে কাঁচরাপাড়া, বনগাঁ, হালিশহর পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বুধবার আস্থা ভোটে জিতে নৈহাটি পুরসভা নিজেদের দখলে এনেছে তৃণমূল। বর্তমানে ভাটপাড়া পুরসভা নিয়েই সমস্ত রাজনৈতিক উত্তেজনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026