ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : পরিচিত ফল আমলকীতে রয়েছে প্রচুর পুষ্টিকর গুন। আমলকি প্রধানত লিভারের কার্যক্রম সঠিক রাখতে ও হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। আমলকির রসে রয়েছে প্রচুর অজানা গুণ। জেনে নিন কি কি সেই গুনাগুণ-
১: আমলকির জুস বাজে কোলেস্টরলের মাত্রা কমিয়ে হৃদপিন্ডের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।
২: লিভারের কার্যক্রম ভালো রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে পরিশোধন করতে আমলকির জুস বিশেষ উপকারী।
৩: আমলকীর জুসে থাকা অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন চুলের স্বাস্থ্য ভালো রাখে। এটি চুল পড়া ও খুশকি প্রতিরোধ করে থাকে।
৪: ঠান্ডা ও সর্দি কাশির সমস্যার আমলকির জুস উপকারী। এর জন্য নিয়মিত আমলকির জুস ও মধু মিশিয়ে খেলে এই মিশ্রণ ঠাণ্ডা লাগা প্রতিরোধ করতে সক্ষম ভূমিকা পালন করে।
৫: ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ ও ত্বকের কালো ছোপ দূর করতে আমলকি বিশেষ উপকারী। এর জন্য আমলকির রস তুলোয় করে আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায়।
৬: ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত আমলকির রস খাওয়া অত্যন্ত প্রয়োজন। আমলকির জুসে রয়েছে ভিটামিন সি’, আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস। এই সবকটি উপাদান সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। আমলকির জুস অ্যাজমার সমস্যা সমাধানে ও মুখের ভিতর আলসার কমাতেও উপকারি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…