টেক বার্তা

তথ্য চুরি করার চেষ্টায় পাকিস্তানের হ্যাকার! ভুলেও নিজের তথ্য কাউকে দেবেন না

ক্রমবর্ধমান প্রযুক্তির সাথে সাথে জালিয়াতির ঘটনাও দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। সাইবার ক্রাইমের সাহায্যে ভারতীয় নাগরিকদের টার্গেট করার চেষ্টা চলছে বলে ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। তাই যারা অ্যান্ড্রয়েড ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘ট্রান্সপারেন্ট ট্রাইব’-এ ক্যাপ্রারাট মোবাইল রিমোট অ্যাকসেস ট্রোজান (আরএটি) ছড়ানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই কাজটি করছে কোনো পাকিস্তানি হ্যাকার। এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সামরিক ও কূটনৈতিক তথ্য হাতিয়ে নিয়ে ভারতের ক্ষতি করাই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে। ক্যাপ্রারাটের সাহায্যে অভিযুক্ত আপনার ফোনের বেশিরভাগ ডেটা চুরি করে নিতে পারে। আধুনিক সমাজে তথ্য লোপাট করার সম্ভাবনার কথা আগেও শোনা গিয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে নেওয়া হচ্ছে সাবধানী পদক্ষেপ। সাধারণ মানুষকেও এ ব্যাপারে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে একাধিকবার। এই অ্যাপ্লিকেশনগুলির তালিকায় থাকতে পারে:-

• com.Base.media.service

• com.moves.media.tubes

• com.videos.watchs.share।

সাইবার জালিয়াতি এড়ানোর জন্য অনেক পদ্ধতি ব্যবহার করতে হবে। যেমন কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে কোনো লিংক পাঠালে তাতে ক্লিক করবেন না। অপরিচিতদের সাথে খুব বেশি বন্ধুত্ব বাড়ানো বা আপনার ব্যক্তিগত তথ্য ভাগ করা এড়িয়ে চলুন। আর্থিক কোনো বিষয়ে কোনো ফোন বা লিংক আপনার কাছে পাঠানো হলে সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। কিংবা সমস্যায় পড়লে সাইবার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026