Categories: দেশনিউজ

২৪ সেপ্টেম্বর বাংলায় চালু হবে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস, দেখে নিন রুট এবং অন্যান্য ডিটেল

ভার্চুয়াল মাধ্যমে ২৪ সেপ্টেম্বর দুটি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুটি বন্দে ভারত ট্রেন হবে যথাক্রমে হাওড়া-রাঁচি ও হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। ২৪ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী মোদি এই ট্রেনের সূচনা করবেন। ভার্চুয়াল মাধ্যমে মোদি মোট ৯টি বন্দে ভারত ট্রেনের সূচনা করতে চলেছেন। এই ট্রেন সাধারণ মানুষের কল্যাণের জন্যই চালু হবে বলে জানিয়েছেন মোদি।

জানা যাচ্ছে, দেশে এই প্রথমবারের মত ৯টি বন্দে ভারত ট্রেন একসাথে চালু হতে চলেছে। এই নয়টি ট্রেনের মধ্যে পশ্চিমবঙ্গ দুটি ট্রেন পেয়েছে। প্রথম ট্রেনটি হাওড়া এবং পাটনার মধ্যে চলবে এবং দ্বিতীয় ট্রেনটি হাওড়া এবং রাঁচির মধ্যে চলবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া পাটনা, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে প্রধানমন্ত্রী নিজেই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। দেশের এই নতুন দুটি ট্রেন নিয়ে ভারত সরকারও বেশ আশাবাদী।

নয়টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার সাথে সাথে ভারতে এই ট্রেনের সংখ্যা এখন বেড়ে ৩৪ হবে। পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র বলেন, এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ আগের থেকে আরো ভালো হবে। এতে যাত্রীরা আরও বেশি করে সুবিধা পাবেন। আসনগুলো আরো আরামদায়ক করা হয়েছে। আসনগুলোর রং লাল থেকে নীল করা হয়েছে বলেও জানিয়েছে তিনি।

আরো অনেক নতুন সুবিধাও রয়েছে এই নতুন ট্রেনে। এই ট্রেনে এবারে সিটের নিচেই মোবাইল চার্জিং পয়েন্টের সুবিধা দেওয়া হয়েছে। জলের ছিটা এড়াতে ওয়াশ বেসিনকে আরও বড় করা হয়েছে। আলোর ব্যবস্থাও উন্নত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রাজ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। এই ট্রেনগুলি হাওড়া-পুরী, হাওড়া- নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি- গুয়াহাটির মধ্যে চলে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026