ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : পুষ্টিগুণে সমৃদ্ধ পেঁপে একটি স্বাস্থ্যকর খাদ্য উপাদান এটি আমরা সকলেই জানি। তবে শুধু পেঁপে নয়, পেঁপের বীজেও রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ যা আমাদের অজানা। পেঁপের বীজ লিভার, কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূরীকরনের সাহায্য করে থাকে। এছাড়া হৃদরোগের সমস্যা সমাধানে ও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে পেঁপের বীজ যথেষ্ট ভূমিকা রাখে। জেনে নিন পেঁপের বীজের কিছু স্বাস্থ্যকর গুন-
প্রথমতঃ পেঁপের বীজ লিভার থেকে বিষাক্ত পদার্থ দূরীকরণে উপকারী। এটি বিভিন্ন লিভার ডিজিজের সমস্যা কমায়।
দ্বিতীয়তঃ পেঁপের পাতা ও বীজে রয়েছে শক্তিশালী কারপেইন যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
তৃতীয়তঃ প্রদাহরোধী উপাদান হিসেবে পেঁপের বীজ খুবই শক্তিশালী। এটি জয়েন্টের ব্যথা, আর্থারাইটিস, শরীরের ব্যথা, লালচে ভাব ও ফোলা ভাব কমাতে উপকারী।
চতুর্থতঃ পেঁপের বীজে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূর করে থাকে।
পেঁপের বীজ খাওয়ার জন্য পেঁপে থেকে বীজগুলোকে বের করে নিয়ে এর মধ্যে সামান্য মধু মিশিয়ে কাঁচা খেতে পারেন অথবা ফলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তবে পেঁপের বীজের অ্যান্টিপ্যারাসিস্টিক উপাদান থাকায় এটি শিশুদের জন্য বা গর্ভবতী মায়েদের জন্য খাওয়া স্বাস্থ্যকর নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…