BB Special

কর্মের খোঁজে আজ বিশ্বকর্মা!

শারদীয়া পূজার ঠিক আগে আমরা দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় নিজেদেরকে সমর্পিত করে থাকি। ঢাক, কাসর, ধূপ ধুনোর মাঝে তাঁকে এই মর্তে আহবান জানানও হয়। পুরাণ মতে দেব শিল্পী শ্রী কৃষ্ণের ইচ্ছায় রচনা করেন দ্বারকা নগরী। বেহুলা লখন্দরের লৌহবাসর নির্মাণ করেন বিশ্বকর্মা। তাই পুরাণ কথায় এই দেবতার প্রচুর উল্লেখ আমরা পাই নানা পুঁথি ও গ্রন্থে।

বর্তমান আর্থসামাজিক চিত্রটি এই দেবতার কথা কিছুটা হলেও মনে করায়। যত দিন যাচ্ছে আমাদের শুধু দেশে নয়, বরং গোটা পৃথিবীতে এক কর্মহীনতার প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষা থাকলেই যে ভালো চাকরী পাবে এ কথা জোর দিয়ে বলা যায় না। যারা ধনী তারা দিনে দিনে তাদের সম্পত্তি বৃদ্ধি করে চলেছে। আর যারা নয়, তারা না খেতে পেয়ে শুকিয়ে দিন যাপন করছে। এক বৃহৎ বৈষম্য! সময় সাক্ষ্য বহন করেছে যে কিভাবে ডানলোপ ও হিন্দুস্তান মোটরের মত কোম্পানিজ গুলো বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক কর্মহীন হয়ে পড়েছিল। ছিল না বস্ত্র, ছিল না মুখের অন্ন। বহু মানুষ আত্মহত্যার পথও বেছে নিয়েছিল। বিগত বেশ কিছু বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় পাঁচ হাজার লোক তাদের কর্ম হারিয়ে ছিল। কতৃপক্ষের একটাই উত্তর ছিল:” রিসেশন চলছে, বাণিজ্য বন্ধ। তাই এক্সপোর্ট ইমপোর্ট ও বন্ধ”। অকাট্য যুক্তি। এর পর কেটে গেছে বহুদিন, তাদের খবর আর কেউ রাখেনি।

সম্প্রতি বিহারে একই দৃশ্য – অর্থের অভাবে নিজের মেয়ে ও বউকে খুন করে, গাছের ডালে গলায় দড়ি দিয়েছে। দিনের পর দিন অসংখ্য চাষী ভাইরা ঋণের টাকা শোধ করতে না পেরে বেছে নিয়েছে মৃত্যুর পথ! আমরা খবরের কাগজ পড়ি, বা টিভি থেকে যতটুকু সম্ভব জানবার চেষ্টা করি, কিন্তু বাস্তবে এই সকল পীড়িত মানুষের পাশে আমরা আজ কতটা আছি! এক প্রশ্ন, এক বিস্ময় বটে! সমীক্ষা অনুযায়ী আরো চার পাঁচ বছর এই ‘বিরতির’ সমাপ্তি নেই। এর অর্থ আগামীদিনে আরো অনেক খেটে খাওয়া মানুষ তাদের রুটিরুজির থেকে বঞ্চিত হবে। আমাদের সরকার নানা ভাবে চেষ্টা করছেন এই ‘বৈষম্য’ দূর করতে। নানা প্রকল্পও নেওয়া হয়েছে ও আগামীদিনেও হবে, কিন্তু কতটা বাস্তবায়িত হবে তা শুধু সময়ই বলবে!

তাই এই শুভ লগ্নে ঠাকুরের কাছে শুধুমাত্র কর্ম সংস্থানের প্রার্থনা। মানুষের মাঝেই দেবতার অস্তিত্ব। এই পূজাপাঠ, যজ্ঞভাগের অংশীদার এই সকল দেবদেবীরা। তবে মানুষ যদি সামান্য খেতে না পায়, তার নিজের অস্তিত্ব বিপন্ন হতে বসে, তাহলে সে তাঁর অর্চনা কি রূপে করবে! খালি পেটে তো পূজা হয় না। তাই চাই প্রথমে মৌলিক দ্রব্য গুলো যেমন অন্ন, কাপড় ও বাসস্থান। স্বয়ং দেবশিল্পীও বোধ করি আজ এই নগ্ন সত্য রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করছেন। তাই তিনিও আজ কর্মের খোঁজে। মানুষের মধ্যে দিয়ে তাঁর এই সকল্প পূর্ণ হোক, এই একমাত্র অভিলাষ!!

Written by – কুণাল রায়

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026