ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বিজ্ঞানীদের মতে দিনে ৮-৯ ঘন্টা ঘুমানো ভালো। ৮-৯ ঘন্টা ঘুমালেই শরীরের প্রয়োজনীয় ঘুম পূরণ হয়ে যায় বলে মত তাদের। কিন্তু অনেকেরই এমন হয় যে, সারাদিন ঘুম লাগে। সারাদিনই একটা ঘুম ঘুম ভাব থাকে। অনেকে তো আবার কজের মধ্যেই ঘুমিয়ে পড়েন। এই সারাদিন ঘুম ঘুম পাওয়া, হঠাৎ হঠাৎ করেই ঘুমিয়ে পড়া কিন্তু একপ্রকার রোগের লক্ষণ।
সারাদিন ঘুম পাওয়া, বিভিন্ন কাজের মধ্যে প্রায়শই ঘুমিয়ে পড়া, চিকিৎসক দের মতে যাদের নিয়মিত এমনটা হয় তারা নারকোলেপ্সি তে ভুগতে পারেন। নারকোলেপ্সির সবচেয়ে বড় লক্ষ্মণ হলো বিভিন্ন কাজের মধ্যে সারাদিন ঘুম পাওয়া৷ কেউ কেউ তো ঘুমিয়েও পড়েন কাজ করতে করতে। এদের মধ্যে ৪০ শতাংশই ঘুম ভেঙেই যে কাজ করছিলেন সেটা করে যেতে পারলেও বাকিরা রীতিমতো ভুলে যান কী করছিলেন৷
এর সাথে ক্যাটালেপ্সী রোগেও ভোগেন অনেকে। এই রোগে ঘুম পাতলা হয়ে যাওয়ার পর মাঝে মাঝেই পেশী শিথিল হয়ে যাওয়া, হাত পা না নাড়তে পারার মতো সমস্যা দেখা যায়। স্লিপ প্যারালিসিসও অনেকটা এই ক্যাটালেপ্সী অ্যাটাকের মতো৷ ঘুমের মধ্যে মনে হয় পুরো শরীর শিথিল হয়ে গিয়েছে৷ সাধারণত যারা নারকোলেপ্সিতে ভোগেন তাদের মধ্যেই ১৭ থেকে ৪০ শতাংশের স্লিপ প্যারালিসিসের সমস্যা দেখা যায়। তাই এই সমস্যা গুলোতে ভুগলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…