নিউজ

নয়া ইনিংসের জন্য মহারাজাকে শুভেচ্ছা মমতার!

নাটকীয়ভাবে রবিবার মাঝরাতে বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতেই সৌরভকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “সর্বসম্মতভাবে বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ায় সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন। তোমার মেয়াদের জন্য তোমাকে শুভেচ্ছা জানাই। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছ।

CAB সভাপতি হিসেবে তোমার মেয়াদে আমরা গর্বিত। একটি দুর্দান্ত নতুন ইনিংসের অপেক্ষায় রইলাম।” তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন পেশ করার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সৌরভ বলেন, ‘ অভিনন্দন জানানোর জন্য মমতা দি-কে অসংখ্য ধন্যবাদ।’

সৌরভ গাঙ্গুলিকে অভিনন্দন জানিয়েছেন সিপিএম বিধায়ক ও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যও। তিনি বলেছেন, “ সৌরভ গাঙ্গুলি বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। তিনিই প্রথম প্রাক্তন ভারত অধিনায়ক যিনি এই পদে নির্বাচিত হলেন যা বাড়তি অভিনন্দন প্রাপ্য। যোগ্য ব্যক্তি এই পদে নির্বাচিত হওয়ায় আগামী দিনে তাঁর হাত ধরে ভারতীয় ক্রিকেটের আরও উন্নতি হবে বলে আশা করছি।”

২৩ অক্টোবর থেকে বিসিসিআই সভাপতির দায়িত্ব বুঝে নেবেন ‘দাদা’ অর্থাৎ সৌরভ গাঙ্গুলী। আগামী বছরের জুলাই মাস পর্যন্ত এই পদে থাকবেন তিনি। তারপর তিন বছরের কুলিং অফে যেতে হবে তাঁকে। কারণ লোঢা সংস্কার অনুসারে টানা ছয় বছরের বেশি বোর্ড বা রাজ্য সংস্থার পদে থাকা যাবে না। বর্তমানে সিএবি সভাপতি পদে রয়েছেন ৪৭ বছরের সৌরভ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026