নিউজ

ফের একবার ভোটার কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন! না জানলে মহাবিপদ

এনআরসির নামে আতঙ্কে রয়েছে দেশের মানুষ। এরই মাঝে অনলাইনে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে আতঙ্ক বেড়েছে বিভিন্ন রাজ্যে। একই সাথে দুশ্চিন্তা বেড়েছে দেশবাসীর মনে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানুষের মনে দুশ্চিন্তা নিরসনের চেষ্টার ত্রুটি নেই কোন।

গত ১৬ অক্টোবর পর্যন্ত ছিল অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা। তা আরও ৩৩ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। ইলেক্টর্স ভেরিফিকেশন প্রোগ্রাম বা ইভিপি-এর বর্ধিত সময়সীমা হল ১৮ নভেম্বর পর্যন্ত। বেশ কিছু দিন ধরেই চলছে এই ইভিপি-র কর্মসূচি।

এখনও পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নিয়ে ভোটার তালিকায় তাদের নাম ঠিকানা পরিবর্তন করেছে প্রায় পশ্চিমবঙ্গের প্রায় ৩৭ শতাংশ মানুষ। দুর্বল পরিকাঠামোর কারণে বহু মানুষ এই সংশোধন প্রক্রিয়ায় এখনও অংশ নিতে পারেননি বলে জানা গেছে। এর ফলে রাজ্য জুড়ে সমস্যার সৃষ্টি হয়েছে।

সাথেই আতঙ্ক বেড়েছে মানুষের মনে। সময়সীমা বাড়িয়ে সেই সমস্যা দূর করার চেষ্টা করছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ২৫ শে নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সংশোধনের কাজে হাত দেবে তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026