BB Special

জানেন বিশ্ব কবি রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজীর সম্পর্ক কেমন ছিল?

রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজীর বা গুরুদেবের সঙ্গে মহাত্মার পারস্পরিক সম্পর্ক সমগ্র মানব সভ্যতার ইতিহাসে এক বিরল শিক্ষণীয় এবং অবশ্যই উপভোগ্য নিদর্শন। গান্ধীজী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে সম্বোধন করেছিলেন। অপরদিকে রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন। এক্ষেত্রে বাংলার প্রবাদ বাক্য ‘রতনে রতন চেনে’ এই কথাটি বলাই যেতে পারে।

গান্ধীজীর প্রতি রবীন্দ্রনাথের এই শ্রদ্ধা-ভালোবাসা একমুখী ছিলনা। 1941 সালের জানুয়ারি মাসে সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণ এর একমাত্র সঙ্গী তথা ভাতুষ্পুত্র প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিশির কুমার বসু গান্ধীজী ও রবীন্দ্রনাথের পারস্পরিক সম্পর্ক বিষয়ে একটি ঘটনা লিপিবদ্ধ করেছেন।যা এই বিষয়ে খুবই ব্যঞ্জনাময়।

1938 সালে কলকাতার জাতীয় কংগ্রেস এর বিশেষ অধিবেশনের সময় গান্ধীজী কলকাতা এসেছেন এবং শরৎচন্দ্র বসু 1 নং উডবার্ন পার্কের বাড়িতে উঠেছেন।তখন গান্ধীজীর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাতের কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় রবীন্দ্রনাথ নিজেই জোড়াসাঁকো থেকে গান্ধীজিকে দেখতে এলেন। এই সময় গান্ধীজি রবীন্দ্রনাথের জুতোজোড়া বাইরে থেকে এনে তাকে নিজে হাতে পরিয়ে দিয়েছিলেন।

1920 সালে এপ্রিল মাসে কবিগুরু এলেন আমেদাবাদের সবরমতী আশ্রমে।সেখানে এক ভাষণে তিনি বলেন
‘মহাত্মাজীর বাণী বিশ্বের সর্বত্র বিস্তৃত হইয়াছে। অতএব তাকে বিশ্বকর্মা বলা যাইতে পারে।’

1925 সালের 5 নভেম্বর তার ইয়ং ইন্ডিয়া পত্রিকার ‘কবি ও চরকা’ শীর্ষক প্রবন্ধে গান্ধীজী লিখেছিলেন যে রবীন্দ্রনাথ ও তিনি পরস্পর পরস্পরের পরিপূরক।

26 সেপ্টেম্বর 1939 সালে কবিগুরু স্বয়ং পৌঁছলেন এড়োরা কারাগারে অসুস্থ শরীরে বৃদ্ধ মহাত্মা তার আশীর্বাদ চেয়ে ছিলেন । সেই সময় গুরুদেব ব্যক্ত করেন -’আমরা একজন মানুষের জন্য অপেক্ষা করেছিলাম। মহাত্মা গান্ধীর মধ্যে আমরা সেইরকম ব্যক্তিত্বকে দেখতে পাই।’ মহাত্মার মাথার কাছে বসে রবীন্দ্রনাথ স্বকন্ঠে গেয়ে উঠেছিলেন

‘জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো’।

Written by – শ্রেয়া চ্যাটার্জি

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026