বিনোদ পাল: অবেশেষে মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, শুধুমাত্র হিন্দুই নয়, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান শরণার্থীদেরও এন. আর.সি.-র মাধ্যমে ভারত ছাড়ার কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গেও এন.আর.সি. হবেই হবে এবং এ নিয়ে হিন্দুদের ভয়ের কোনো কারণ নেই। তবে তার আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে। যদিও এর আগে তৃণমূল সরকার এই বিলের বিরোধিতা করেছিল।
কিন্তু এমতাবস্থায় তৃণমূল চাইলেও এই বিল আটকাতে পারবে না। আর এই বিলের মাধ্যমেই শরণার্থীদের নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার। এদিন তিনি রাজ্য সরকারের ওপর সরাসরি ক্ষোভ উগরে বলেন তৃণমূল এই এন. আর.সি. নিয়ে মিথ্যাচার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, কিন্তু আমরা তা হতে দেব না। তিনি আরো বলেন, দেশ থেকে একজন শরণার্থীও বাদ যাবেন না, দেশে একজনও অনুপ্রবেশকারী থাকবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…