জীবনযাপন

জানেন একটানা বসে কাজ করার ফলে শরীরের কতটা ক্ষতি করছেন?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : অনেকেই অফিসে একটানা অনেকসময় বসে কাজ করেন। এমনকি অনেকে বাড়িতেও অনেকসময় কম্পিউটার বা ল্যাপটপে বসে কাজ করেন। এর কিন্তু মারাত্মক প্রভাব পড়ে আমাদের শরীরে। আসলে একটানা বসে কাজ করলে বা বসে থাকলে শরীরের ৯টি অঙ্গ খুবই ক্ষতিগ্রস্ত হয়। এগুলি হলো মাথা, হাত, পা, পায়ের পাতা, ঘাড়, পিঠ, ফুসফুস, পাকস্থলী এবং হার্ট। বিজ্ঞানীদের মতে খুব কম বিরতিতে একইভাবে বসে কাজ করলে বা টিভি দেখলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ।

দীর্ঘক্ষণ একটানা বসে থাকলে হৃদরোগ জনিত নানা সমস্যা দেখা দেয়। শরীরের মেদ ঝরার সুযোগ পায় না, ফলে মেদ বাড়তে থাকে। আর এর ফলেই স্বাভাবিক ভাবেই শরীরের ওজন বাড়তেই থাকে। যারা একটানা ল্যাপটপ বা কম্পিউটারে বসে কাজ করে তাদের দেহভঙ্গিতে তার প্রভাব পড়ে। চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন একটানা বসে কাজ করলে শুধু যে শারীরিক ক্ষতিই হয় তা নয়, মানসিক সমস্যাও দেখা দেয়। মস্তিষ্কের একটা বিশেষ অংশ এতে ক্ষতিগ্রস্ত হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এছাড়া একটানা বসে কাজ করলে পায়ের পাতার উপরেও খুবই চাপ পড়ে। ফলে পায়ের পাতার শিরাতে রক্ত চলাচলে সমস্যা হয়, মাঝে মাঝে পা ফুলেও যায় এই কারণে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026