উচ্চ সুদের হার, রিটার্নের নিশ্চয়তা এবং ট্যাক্সের সুবিধার কারণে বিনিয়োগের জন্য চাকুরিজীবিদের অন্যতম পছন্দ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। অবসরকালীন সময়, ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ে এবং অন্যান্য দীর্ঘকালীন বিনিয়োগের জন্য অধিকাংশ দেশবাসী এখনও পিপিএফ-এর ওপরেই ভরসা রাখেন।
কারণ, প্রভিডেন্ট ফান্ড থেকে যে পরিমাণে সুদ পাওয়া যায় তা অন্যান্য কোনও ফিক্সড বিনিয়োগের থেকে বেশি। বর্তমানে পিপিএফে সুদের হার ৭.৯ শতাংশ। তবে আরও কিছু নিয়ম জেনে নিলে পিপিএফ থেকে মিলবে অতিরিক্ত টাকা। পিপিএফ অ্যাকাউন্ট বছরে গণনা করা হয় এবং বছরের শেষে সমস্ত টাকা জমা করা হয়।
পিপিএফ-এর সুদ বছরে জমা করা হলেও, তা গণনা করা হয় প্রতিমাসের ৫ তারিখ থেকে মাসের শেষের দিনের মধ্যে অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্সের ভিত্তিতে। ফলে মাসিক কিস্তির টাকা ১ থেকে ৪ তারিখের মধ্যে জমা করলে মিলবে সর্বাধিক সুদ।
আবার, বার্ষিক কিস্তিতে পিপিএফ-এ টাকা জমা রাখলে তা এপ্রিলের ৫ তারিখের আগে জমা করতে হবে। তাহলেই মিলবে সর্বাধিক সুদ। টাকা জমার ক্ষেত্রে এই দুটি নিয়ম মেনে চললে পিপিএফ থেকে অতিরিক্ত টাকা পেয়ে যাবেন আপনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…