রানাঘাট স্টেশন থেকে বলিউডে প্লেব্যাক সিঙ্গার। হ্যাঁ, রানাঘাট স্টেশনেই গান গাইতেন রাণু মণ্ডল। কিন্তু তাঁর ভাগ্যের চাকা এমন ভাবে ঘুরল যে আজ তিনি খ্যাতির চূড়ায়। তাঁর গান গাওয়ার এক ভিডিও সোশ্যাল মিডিয়াই এমন ভাইরাল হয় যে তাঁকে কয়েকদিনের মধ্যেই রানাঘাট স্টেশন থেকে মুম্বাই পৌঁছে দেয়। মুম্বইয়ে গিয়ে তিনি হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়েছেন৷ কিন্তু হিমেশের সঙ্গে গান গাওয়ার জন্য কত পারিশ্রমিক দেওয়া হয়েছে রাণু মণ্ডলকে?.. এই বিষয়ে অতীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, এই গান গাইবার জন্য রাণুদিকে ৭ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন হিমেশ রেশমিয়া৷
কিন্তু তিনি সেই টাকা তিনি নিতে চাননি। কারণ এত বড় সুযোগ পাওয়াই খুব বড় সম্মানের কথা৷ উল্লেখ্য, অতীন্দ্র চক্রবর্তীই সেই মানুষটি যিনি রাণু মণ্ডলের গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। এখন তিনি সর্বক্ষণ রাণুর পাশা রয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন যে সালমান খান রাণুকে ৫৫ লক্ষ টাকার ফ্ল্যাট দিয়েছে এমন খবরের কোনও ভিত্তিই নেই৷ সালমান খানের কাছ থেকে এমন কোনও প্রস্তাব আসেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…