ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সাইনাস খুবই পরিচিত একটি সমস্যা। সাধারণত এই সমস্যায় প্রচন্ড মাথাব্যথা হয়ে থাকে। এই ব্যথা কমতে অন্তত তিন-চার দিন সময় লেগে যায়। এই সময় অনেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে থাকে। তবে এমন কিছু খাবার রয়েছে যা থেকে সাইনাসের সমস্যার মুক্তি মিলতে পারে। চিকিৎসকদের মতে এইসব খাবারগুলি সাইনাসের রোগীদের জন্য ভীষণ আরামদায়ক।
প্রথমতঃ মাথাব্যথায় চা খুবই আরামদায়ক এটা আমরা সকলে জানি। তবে এই চায়ের মধ্যে কয়েকটি উপাদান আরো যোগ করলে তা সাইনাস এর জন্য খুবই উপকারী। এই চা বানাতে গরম জলের মধ্যে গোলমরিচ, লবঙ্গ,চা পাতা দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে এই চা কাপে ঢেলে পান করুন। এটি সাইনাসে যন্ত্রণা থেকে আরাম দেবে।
দ্বিতীয়তঃ চিকেন সুপ সাইনাস এর জন্য খুবই আরামদায়ক। এর জন্য চিকেন সুপে সামান্য গোল মরিচের গুঁড়ো মিশিয়ে খান। এটি খুবই স্বাস্থ্য উপকারি ও বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
তৃতীয়তঃ গরম দুধের মধ্যে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে খেলে তা সাইনাসের ব্যথা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই দুধ পানে ব্যথা থেকে স্বস্তি মেলে অনেক।
চতুর্থতঃ প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে তা বিভিন্ন রোগ প্রতিরোধে, সাইনাসে এবং গলা ব্যথার মত সমস্যা সমাধানে বিশেষ কার্যকর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…