জীবনযাপন

জানেন কি? শুধুমাত্র ত্বকের জন্য নয়, অ্যালোভেরা ওজন কমাতেও সাহায্য করে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : রুক্ষ, শুষ্ক ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার উপকারিতা আমরা সকলেই জানি। ত্বকের যত্ন নিতে অনেকেই নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহার করে থাকে। কিন্তু শুধুমাত্র ত্বকের পরিচর্যাই নয়, এর সাথে সাথেই ওজন কমাতেও অ্যালোভেরার ব্যবহার করা হয়, জানেন কি? দেখে নিন এ বিষয়ে বিস্তারিত।

আমরা সাধারণত ত্বকের পরিচর্যার জন্য অ্যালোভেরা ব্যবহার করি। কিন্তু ত্বকের পরিচর্যার পাশাপাশি ওজন কমাতেও অ্যালোভেরা বড় ভুমিকা নিতে পারে। অ্যালোভেরায় থাকে অ্যালোইন নামের প্রোটিন যা সরাসরি ফ্যাট না কমালেও, শরীরে জমে থাকা টক্সিন দূর করে ওজন কমাতে সাহায্য করে। তবে এবিষয়েও সাবধান হওয়া উচিত, বেশি পরিমাণে অ্যালোভেরার রস শরীরে গেলে পেটের গণ্ডগোল হতে পারে।

এক গ্লাস জলে ৫০ মিলিলিটার অ্যালোভেরার রস মিশিয়ে দিনের যে-কোন সময়ই খেতে পারেন। ব্লাড সুগার, হজমের সমস্যা, পাকস্থলির সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই রস। আর এর সাথে সাথে ওজন কমাতেও বিশেষ ভুমিকা নেয়। তবে গর্ভবতী মায়েরা এই রস খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ অ্যালোভেরার রস জরায়ু বা ইউটেরাসের সংকোচন ঘটায়। এ ছাড়াও, অন্ত্রনালীতে নানা সমস্যার সৃষ্টি করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026