ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : রসুন কতটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক তা আমরা আগেই জেনেছি। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধে কার্যকরী। রসুন বিভিন্ন শারীরিক কার্যক্রমকে সুস্থ রাখতে সাহায্য করে। হৃদপিণ্ড কে সুস্থ রাখতেও রসুনের ভূমিকা অনেক। তবে শুধু হৃদপিন্ডের সুস্থতায় নয়; এটি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ছত্রাক সংক্রমণ ও ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে। চিকিৎসাবিদদের গবেষণা অনুযায়ী রসুন প্রায় ১৫০ টির মত রোগ প্রতিরোধে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক রসুনের কিছু রোগ প্রতিরোধের ক্ষমতা।
১: রসুন শরীরের বাজে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে।
২: হৃদপিণ্ডের পেশি ভালো রাখতে ও হৃদ রোগ প্রতিরোধ করতে রসুন উপকারী।
৩: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে রসুন বিশেষ উপকারী।
৪: শরীর থেকে বিষাক্ত পদার্থ নিঃসরণে রসুন কার্যকরী ভূমিকা রাখে।
৫: নিয়মিত রসুন খেলে সেটি আমাদের ত্বকে হওয়া বিভিন্ন রকম ক্ষতির হাত থেকে রক্ষা করে।
তাই শরীরকে সুস্থ রাখতে নিয়মিত ঘুমোনোর আগে দু’কোয়া রসুন কুচি জল দিয়ে অথবা সামান্য মধু মিশিয়ে খান। এতে আপনার শরীর সুস্থ ও রোগ মুক্ত থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…