বিনোদন

Bappi Lahiri: গা ভর্তি সোনার গয়না পরতেন বাপ্পি লাহিড়ী, জানুন কী কারণ

চলতি বছরের শুরু থেকে পরপর সংগীতজগতের নক্ষত্রপতনে শোকস্তব্ধ গোটা দেশবাসী। গতকাল সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর আজ অর্থাৎ বুধবার সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। ভারতীয় সংগীতের ইতিহাসে তাঁর অবদান কখনও ভোলা যাবে না। নিজের গান দিয়ে, আট থেকে আশি সকলকে নাচতে বাধ্য করেছেন এই মহান শিল্পী। এমনকি এইজন্য তাঁকে ‘ডিস্কো কিং’ তকমা দেওয়া হয়েছিল। অনবদ্য গানের পাশাপাশি মাঝেমাঝেই চর্চায় আসত বাপ্পি লাহিড়ীর ফ্যাশন সেন্স।

বেশিরভাগ সময় বাপ্পি লাহিড়ীকে গা ভর্তি সোনার গয়না ও রঙিন সানগ্লাস পরে দেখা যেত। সোনার প্রতি ভালোবাসা দেখে ভক্তরা তাঁকে নাম দিয়েছিলেন, ‘গোল্ড ম্যান’। কিন্তু আপনি কি জানেন বাপ্পি লাহিড়ী কেন সবসময় এত সোনার গয়না পরে থাকতেন? এই প্রসঙ্গে প্রশ্ন করলে শিল্পী বরাবর বলে এসেছেন, “গোল্ড ইজ মাই গড।” তবে এক সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ী খোলাখুলিভাবে বলেছিলেন যে আমেরিকান রকস্টার এলভিস প্রেসলির থেকে উৎসাহ পেয়ে তিনি সোনার গয়না পরা শুরু করেছিলেন।

বাপ্পি লাহিড়ী জানিয়েছিলেন, “হলিউডের বিখ্যাত গায়ক আমেরিকান রকস্টার এলভিস প্রেসলি গলায় সোনার হার পরতেন। আর আমি ছিলাম প্রেসলির ডাই হার্ড ফ্যান। তাই আমি ভাবতাম আমি যদি কখনও সাফল্য পাই, তাহলে আমি নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করব। ভগবানের দয়াতে আমি সোনা দিয়ে তা করতে পেরেছি। অনেকেই ভাবতে পারেন যে আমি দেখনদারির জন্য এত সোনার গয়না পরি। কিন্তু তা একদম ঠিক নয়। আমার কাছে সোনা হল লাকি চার্ম।”

প্রসঙ্গত উল্লেখ্য, পরবর্তী সময়ে বাপ্পিদা সোনার বদলে ‘লুমিনেক্স উনো’ নামক একটি ধাতুর গয়না ব্যবহার করতেন যা খুবই মূল্যবান। এই ধাতু সোনা, প্ল্যাটিনাম আর রুপো দিয়ে তৈরি করা হয়। সোনার গহনা প্রস্তুতকারী এবং বিনিয়োগকারীরা এই ধাতুকে সোনার মূল্যবান বিকল্প হিসেবে ব্যবহার করে থাকেন। বাপ্পিদা নিজেও এই ‘লুমিনেক্স উনো’ ধাতুর প্রচার করতেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026