ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর দুজনেই বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির দুই তারকা। একটা সময় তাদের সম্পর্ক নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। তাদের সম্পর্ক রীতিমতো চর্চিত ছিল মিডিয়াতে। তবে শেষপর্যন্ত তাদের সম্পর্ক টেকেনি। বর্তমানে ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অন্যদিকে রণবীর কাপুর আলিয়া ভাটের সাথে সম্পর্কে রয়েছেন। খুব শীঘ্রই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।
তবে সম্প্রতি একটি পুরনো কথা উঠে এসেছে প্রকাশ্যে। বাঙালি পরিচালক অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’ ছবিতে রণবীর কাপুরের সাথে অভিনয় করতে চাননি ক্যাটরিনা কাইফ। রণবীরের প্রাক্তনের চরিত্রে অভিনয়ের জন্য ক্যাটরিনা কাইফকে অফার দিয়েছিলেন অনুরাগ বসু। তবে তিনি সেই অফার ফিরিয়ে দেন। তার জায়গায় পর্দায় দেখা গিয়েছিল ইলিয়ানা ডিক্রুজাকে। সেই ছবিতে তার অভিনয় নজর কেড়েছিল সকলেরই।
‘বরফি’ ছবি রণবীর কাপুরের জীবনের অন্যতম মাইলস্টোন একটি ছবি। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি যীশু সেনগুপ্তকেও। এছাড়াও ছিলেন আরো নামিদামি তারকারা। ইলিয়ানা ডিক্রুজার স্বামীর চরিত্রে ছিলেন যীশু সেনগুপ্ত। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুরের অদ্ভুত রসায়ন চোখ ভিজিয়েছিল সকল দর্শকদের। চলচ্চিত্র সমালোচকদের মধ্যেও এই ছবি প্রশংসা কুড়িয়েছিল অনেক। ছবির কলাকুশলীদের পাশাপাশি ছবির গান, সিনেমাটোগ্রাফি সবটাই প্রশংসিত হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…