বিনোদন

Suhana Khan: লাল শাড়ি ও মোহময়ী ব্লাউজে চমক শাহরুখ কন্যা সুহানার, দেখুন চোখ ধাঁধানো ছবি

সম্প্রতি মানীশ মালহোত্রার ডিজাইন করা লাল শাড়ি ও মানানসই ব্লাউজে মোহমায়ী রূপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান। সুহানা সম্প্রতি মুম্বাইতে রয়েছেন। একেবারে হালকা সাজে, রুপোলী ঝোলা দুলে, ছোট টিপে সেজেছিলেন তিনি। সম্প্রতি সেই ছবি ভাইরাল নেটমাধ্যমের পাতায়।

বর্তমানে অধিকাংশ সময় আমেরিকাতেই থাকেন শাহরুখ খান ও গৌরী খানের কন্যা সুহানা খান। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। তবে সম্প্রতি নিজের পরিবারের কাছে মুম্বাইতে ফিরেছেন সুহানা। তবে মুম্বাইতে ফিরেই এমন সাজে দেখা মিলেছে তার। বেশিরভাগ সময় সুহানাকে ওয়েস্টার্ন সাজেই দেখা যায়। তবে সম্প্রতি লাল শাড়িতে দুর্দান্ত মানিয়েছিল তাকে।

অন্যতম বিখ্যাত পোশাক ডিজাইনার মানীশ মালহোত্রার ডিজাইন করা জর্জেটের শাড়িতে সেজে উঠেছিলেন সুহানা, যা দেখে মুগ্ধ নেটিজেনদের একাংশ। শাহরুখ কন্যা হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত তিনি। নেটমাধ্যমের পাতায় তার অনুরাগীর সংখ্যা ২৪ লাখেরও বেশি। সুহানা খান ও মানীশ মালহোত্রা দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় এই ছবি শেয়ার করেছেন। ছবিগুলি ইতিমধ্যেই পছন্দ করেছেন বহু জন। তার সাজের প্রশংসাও করেছেন অনেকেই।

থেকে থেকেই শাহরুখ কন্যা সুহানা খানের বলিউডে ডেবিউ নিয়ে কথা ওঠে। সম্ভবত খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে তাকে। তবে তিনি পড়াশোনা শেষ করেই কাজে হাত দিতে চান। শাহরুখ খান ও গৌরি খান নিজেরাও চান তাদের মেয়ে সুহানা খান অভিনয় নিয়ে পড়াশোনা শেষ করে যেন কাজে হাত দেয়। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কবে পা দিতে চলেছেন! তা অবশ্য এখনই জানা যায়নি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026