বিনোদন

বামন যুবকের প্রেমে মগ্ন টলি অভিনেত্রী পায়েল, বিয়ে করার সুখবর জানালেন অভিনেত্রী

সমাজের স্টিরিওটাইপ ভেঙে আজকাল সকলেই সকল ধরনের মানুষকে নিয়ে এগিয়ে চলে। ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের সাথে থেকে আদর্শ সমাজ যে তৈরি হবে, তা অজানা নেই কারুর। কিন্তু এখনও অব্দি কিছু কিছু মানুষের মনে পুরনো সামাজিক ট্যাবু আঁকড়ে বসে আছে। অনেকের বামন শুনলে বা দেখলে হাসি পায়। কিন্তু তাঁরাও যে অন্যান্যদের মত সাধারন হাসি, কান্না, সুখ দুঃখের জীবনযাপন করতে পারে, তা যেন আমরা ভুলে যাই। তবে সমাজের এমন বিষয়কে তুচ্ছ প্রমাণ করতে বড় পর্দায় আসছে নতুন বাংলা সিনেমা “কুলপি”। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।

আজকালকার সমাজে ভালোবাসার মাপকাঠি হয়ে উঠেছে ধর্ম-বর্ণ চেহারা এবং অর্থ সম্পত্তি। অনেকেই ভুলতে বসেছেন যে ভালোবাসা দুটি মনের মিলন। এই পরিস্থিতিতে রিলিজ করছে কুলপি সিনেমা যেখানে দেখানো হয়েছে পায়েলের স্বামী একজন বামন। তাঁরা তাদের ভালোবাসার মাঝে একবারের জন্যও দৈহিক গড়নকে প্রতিবন্ধকতা হিসেবে দেখেনি। মূলত বডি শেমিং এর প্রতিবাদ করতে এই সিনেমাটি বানানো হচ্ছে। সিনেমাটি প্রত্যেকের কাছে একটাই বার্তা দিতে চাইছে যে ভালোবাসা লুকের ওপর নির্ভর করে না।

এই সিনেমার বিষয়ে সম্প্রতি অভিনেত্রী পায়েল তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন। বামন বরের সাথে বিয়ের ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিয়ে লিখেছেন, “যদি এভাবে ভালোবাসা ভালোবেসে যায়, তবে ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি সত্যিই সার্থক।” ছবিতে দেখা গেছে পায়েলের কোলে উঠেছেন তাঁর বামন স্বামী প্রত্যয় ঘোষ। এছাড়া গত বছর এই সিনেমার পরিচালক পায়েলের লুক শেয়ার করে বলেছিলেন, “ভালোবাসা বেঁচে থাক গল্প পেরিয়ে সমাজে কুলপি হাত ধরে এগিয়ে নিয়ে যায় ভালবাসার দৃষ্টান্ত তৈরিতে।”

প্রসঙ্গত উল্লেখ্য, এই কুলপি সিনেমায় পায়েলের পাশাপাশি অভিনয় করছেন রজতাভ দত্ত, চুমকি চৌধুরী, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখরা। পায়েলের বামন স্বামীর অভিনয় করছেন প্রত্যয় ঘোষ। তিনি বাস্তব জীবনে একজন বামন। এটি তাঁর প্রথম সিনেমা। চলতি বছরেই রিলিজ করবে এই সিনেমা। এই ছবিতে যে এক ইমোশনাল জার্নি দেখতে পাবে দর্শক, তা বলার অপেক্ষা রাখে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026