জীবনযাপন

গ্রিন টি পান করার সঠিক সময় কি আপনি জানেন? না জানা থাকলে জেনে নিন উপকার পাবেন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বর্তমান সমাজে স্বাস্থ্য নিয়ে সবাই সচেতন। স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই গ্রিন টি পান করেন। যারা মোটা তারা তাদের ওজন কমানোর জন্যও গ্রিন টি বেছে নিয়েছেন। তবে গ্রিন টি পান করার একটি নির্দিষ্ট সময় আছে। এবং এটি কী পরিমাণে পান করতে হবে সেটাও আমাদের খেয়াল রাখা দরকার। নয়তো হিতে বিপরীত হতে পারে।

আমাদের শরীরে যে খারাপ কোলেস্টেরল রয়েছে তার মাত্রা কে কমিয়ে দিতে গ্রিন টি সাহায্য করে। গ্রিন টি তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম পলিফেলন। যা রক্তের ফ্রি রেডিক্যাল দূর করে দিতে সক্ষম।

তবে অবশ্যই আমাদের এর পরিমানের দিকে নজর রাখতে হবে। খুব বেশি হলে দিনে তিন কাপ গ্রিন টি খাওয়া যেতে পারে।কারণ গ্রিন টি তে অ্যান্টিঅক্সিডেন্টের মতোই রয়েছে ক্যাফেইন।

পরিমাণ তো জানা গেল এবার আসুন জেনে নিই কোন সময় গ্রিন টি খাওয়া উচিত–

বিশেষজ্ঞদের মতে গ্রিন টি সর্বদা সকাল ১১ টা থেকে দুপুর ৩ টের মধ্যে খেতে হবে। কারণ এই সময়ের মধ্যে শরীরের মেটাবলিজম রেট অনেক বেড়ে যায়। তাই এই সময় যদি আপনি গ্রিন-টি পান করেন তবে আপনি অবশ্যই ভালো ফল পাবেন।

বিশেষজ্ঞরা বিকেলে গ্রিন-টি খেতে বারণ করছেন। কারণ এর মধ্যে রয়েছে ক্যাফেইন। বিকেল বেলায় গ্রিন টি পান করলে আপনার ঘুমে সমস্যা দেখা দিতে পারে। এবং আপনি যদি ওজন কমাতে গ্রিন টি পান করে থাকেন তার বদলে আপনার ওজন আরো বেড়ে যেতে পারে।

গ্রিন টি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তবে অবশ্যই মনে রাখবেন যে দিনে তিন কাপের বেশি গ্রিন টি কখনোই পান করবেন না।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026